345 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
তিয়ানসি ও মাল্টি লেভেল মার্কেটিং বিজনেসের শরয়ী হুকুম কি?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
তিয়ানসি গ্রুপের ব্যবসা কার্যক্রম পুরো শরীয়ত মোতাবিক বৈধ একথা বলা যাবেনা। কেননা বাংলাদেশের প্রাজ্ঞ মুফতীদের নিকট মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা না জায়েয হবার যে সব কারণ সুস্পষ্ট তার অনেকগুলো তিয়ানসি গ্রুপের মাঝে বিদ্যমান। তাই মাল্টি লেভেল অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় তিয়ানসিও বর্জনীয়। যদি কোন ব্যক্তি পরিবেশক হয় নিজের কর্মকান্ড ছাড়াও তার মাধ্যমে যারা এই কোম্পানিতে ঢুকবে তাদের মাধ্যমে বিক্রিত পণ্যের কমিশন পেতে, তবে উক্ত প্রতিষ্ঠানে সে ব্যক্তির অন্তর্ভুক্তি শরয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ নয়, আরো সহজ করে এভাবে বলা যায় যে, ১ম ব্যক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত ডাউন লেভেলের ব্যক্তির নিজ উদ্যোগে বিক্রি করা পণ্যের কমিশন ১ম ব্যক্তির জন্য গ্রহণ শরয়ী দৃষ্টিকোণ থেকে জায়েয নয়, যা মূলত মাল্টি লেভেল মার্কেটিং এর মূল বিষয়। কারণ এতে শরয়ী নিষিদ্ধতার অনেক কারণ বিদ্যমান। যেমন জুয়া, শ্রমহীন মূল্য, মূল্যহীন শ্রম, এক চুক্তিতে দুই চুক্তি, ক্রয়বিক্রয়ের সাথে শর্তারোপ, অন্যের সম্পদ গ্রাস করা, ধোঁকা, প্রতারণা, ইত্যাদি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
3 অক্টোবর, 2023 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন M.S.C_Safwana
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
5 জুলাই, 2020 "মাধ্যমিক" বিভাগে প্রশ্ন করেছেন Raj
1 টি উত্তর

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
20 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 20 জন অতিথি
আজকে ভিজিট : 20074
গতকাল ভিজিট : 23799
সর্বমোট ভিজিট : 64847487
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...