318 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
আরবী মাস যেহেতু ২৯ দিনে হয় আবার ৩০ দিনেও হতে পারে, সে জন্য শাবানের ৩০ তারিখ হিসেব করে রোজা বাদ দিবে নাকি পয়লা রমজান ধরে নিয়ে রোজা রাখা শুরু করবে? 

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
শাবানের ঊনত্রিশ তারিখে রমজানের চাঁদ দেখা অর্থাৎ, দেখার জন্য চেষ্টা করা এবং উদয়স্থলে তালাশ করা ওয়াজিব। আর রজবের ঊনত্রিশ তারিখে শাবানের চাঁদ দেখা মোস্তাহাব, যাতে শাবানের ঊনত্রিশ তারিখের হিসাব সঠিকভাবে জানা যায়। যদি শাবানের ঊনত্রিশ তারিখে রমজান শরীফের চাঁদ দেখা যায় তবে ভোরে রোজা রাখবে। আর উদয়স্থান পরিষ্কার থাকা সত্ত্বেও চাঁদ দেখা না গেলে রোজা রাখবে না । আর যদি উদয়স্থলে মেঘমালা, ধূলো-বালি অথবা কুয়াশা থেকে থাকে, যার কারণে চাঁদ উঠলো কি উঠলো না তা নিশ্চিত করে জানা না যায়, তবে পরদিন সকাল দশ-এগারোটা বাজা পর্যন্ত কোনো কিছু পানাহার না করা উচিত। অর্থাৎ চাঁদ দেখা যাওয়ার সংবাদের জন্য অপেক্ষা করবে। যদি তখন পর্যন্ত কোথাও থেকে চাঁদ দেখার গ্রহণযোগ্য পন্থায় খবর এসে যায়, তাহলে রোজার নিয়ত করে রোজা রেখে নেবে। আর গ্রহণযোগ্য পন্থায় কোন খবর না পেলে তবে তখন (দশটা-এগারটার দিকে) পানাহার করবে। কিন্তু শাবানের ঊনত্রিশ তারিখে চাঁদ না দেখা যাওয়ার অবস্থায় ভোরে এভাবে রোজার নিয়ত করে রোজা রাখা মাকরূহ যে, চাঁদ উদয় হয়ে গেলে রমজানের রোজা আর উদয় না হলে নফল হয়ে যাবে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
5 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
12 জুলাই, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
5 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal

38,160 টি প্রশ্ন

37,637 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,947 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
8 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 8 জন অতিথি
আজকে ভিজিট : 18097
গতকাল ভিজিট : 21624
সর্বমোট ভিজিট : 66029026
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...