559 বার দেখা হয়েছে
"তথ্য ও প্রযুক্তি" বিভাগে করেছেন
Decoder ও Encoder-এর মধ্যে পার্থক্য কী?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

এনকোডার ও ডিকোডার এর মধ্যে পার্থক্যঃ 


যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয়। 
এনকোডার ও ডিকোডার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ- 

 ১। আনকোডেড (Uncoded) ডেটাকে কোডেড (Coded) ডেটায় পরিণত করা হয় তাকে এনকোডার (Encoder) বলে। অন্যদিকে, কোডেড (Coded) ডেটাকে আনকোডেড (Uncoded) ডেটায় পরিণত করা হয় তাকে ডিকোডার বলে। 

 ২। এনকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা মানুষের দেয়া ইনপুটকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য বাইনারি কোডে রূপান্তর করে। অন্যদিকে, ডিকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য বাইনারি কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। 

 ৩। এনকোডারে 2n সংখ্যক ইনপুট লাইন ও সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন থাকে। অন্যদিকে, ডিকোডারে n সংখ্যক ইনপুট লাইন ও সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকে। 

 ৪। এনকোডারে যেকোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট ১ এবং বাকি সকল ইনপুট ০ থাকে। অন্যদিকে, ডিকোডারে যেকোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান ১ হয় এবং বাকি সকল আউটপুট লাইনের মান ০ হয়। 

 ৫। এনকোডার ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। অন্যদিকে, ডিকোডার আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। 

 ৬। এনকোডারের সার্কিটসমূহ সাধারণত বিভিন্ন বৈদ্যুতিক ইনপুট ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, মোবাইলফোন ইত্যাদিতে ব্যবহৃত হয়। অন্যদিকে, ডিকোডার বিভিন্ন প্রকারের ডিসপ্লে (Display) ইউনিট যেমন- মনিটরের ভিডিও এবং আউটপুট ডিভাইসসমূহেও ডিকোডার ব্যবহৃত হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
2 ডিসেম্বর, 2022 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam
1 টি উত্তর
31 মার্চ, 2020 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
3 মার্চ, 2021 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন Sharif45
1 টি উত্তর
0 টি উত্তর
2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 8458
গতকাল ভিজিট : 21503
সর্বমোট ভিজিট : 64922387
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...