507 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
ইতিকাফকারীর জন্য জন্য কী কী শর্ত পালন করা জরুরী?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
সুন্নত ও ওয়াজিব ইতিকাফকারীর জন্য কতিপয় শর্ত রয়েছে। যথা:

১। মুসলমান হতে হবে। সুতরাং কাফেরের ইতিকাফ গ্রহণযোগ্য নয়।
২। আকেল ও বালেগ হতে হবে। সুতরাং পাগল ও নাবালেগের ইতিকাফ গ্রহণযোগ্য হবে না।
৩। নিয়ত থাকতে হবে। নিয়ত ছাড়া মসজিদে অবস্থানের দ্বারা ইতিকাফ আদায় হবে না।
৪। পুরুষের ইতিকাফ শুদ্ধ হবার জন্য এমন মসজিদে ইতিকাফ করতে হবে, যেখানে পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় হয়। সুতরাং বিরান মসজিদে একাকী ইতিকাফ শুদ্ধ হবে না।
৫। মু’তাকিফের জন্য রোযা রাখা আবশ্যক। সুতরাং রোযা রাখা ছাড়া ইতিকাফ শুদ্ধ হবে না।
৬। মু’তাকিফের জন্য গোসল ফরজ হওয়া থেকে মুক্ত থাকতে হবে। যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ গোসল করে নিতে নিতে হবে।নারীদের জন্য হায়েজ ও নেফাস থেকে মুক্ত থাকতে হবে।সুতরাং গোসল ফরজ থাকা অবস্থায় ইতিকাফ শুদ্ধ হবে না।
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

ই'তিকাফ শুদ্ধ হওয়ার জন্য ইতিকাফকারীর নিম্নবর্ণিত শর্তসমূহ পালন করা আবশ্যকঃ- 

(১) মুসলমান হওয়া, 

(২) হৃদছে আকবর ও হায়েয-নেফাস থেকে পাক হওয়া, 

(৩) বুদ্ধিমান হওয়া, 

(৪) নিয়ত করা এবং 

(৫) যে মসজিদে জামাত হয়, তাতে ই'তিকাফ করা। 

এসব বিষয় তো সব ই'তিকাফের জন্য শর্ত। ওয়াজিব ইতিকাফের জন্য রোজাও শর্ত ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
15 ডিসেম্বর, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

38,179 টি প্রশ্ন

37,653 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,949 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
25 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 25 জন অতিথি
আজকে ভিজিট : 25412
গতকাল ভিজিট : 25772
সর্বমোট ভিজিট : 66083166
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...