330 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রোযা রাখলে মহিলাদের রোযা হবে কি?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
মনে রাখতে হবে যে,মহিলাদের মাসিক একটি স্বাভাবিক নিয়ম। এটা মহিলাদের সুস্থ্যতা ও স্বাভাবিকতার নিদর্শন।এতে করে তার শরীর থেকে নাপাক ও ক্ষতিকর রক্তগুলো বেরিয়ে যায়।তাই ওষুধ বা পিল খেয়ে হায়েজ বন্ধ রাখা উচিত নয়।এতে করে তার শারিরীক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা এ অবস্থায় মহিলাদের মা’জুর হিসেবে সাব্যস্ত করেছেন।তাই এ দিন সমূহে নামায ও রোযা না করায় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন পাকরাও নেই। নামায মাফ।যদিও রোযা রমজান পরবর্তীতে কাযা করে নিতে হবে। এতে করে সওয়াবের মাঝে কোন কমতি হয় না। তাই উচিত হলো এ স্বাভাবিকতাকে মেনে নেয়া। এভাবে ওষধু খেয়ে হায়েজ বন্ধ করার কোন প্রয়োজন নেই।তবে কোন মহিলা তার হায়েজের রক্ত আসার আগেই ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে দেয়। তার রক্ত না আসে।তাহলে তাকে পবিত্র ধরা হবে।সেই হিসেবে তার নামায ও রোযা সবই শুদ্ধ হবে।পরবর্তীতে আর সেসব নামায বা রোযার কাজা করার কোন প্রয়োজন নেই।তবে যদি রক্ত শুরু হবার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে অন্য মাসে যে কয়দিন হায়েজ আসতো, সেই কয়দিন হায়েজের মাঝেই গণ্য হবে। সেই কয়দিন রোযা রাখলেও রোযা হবে না।পরবর্তীতে কাযা করতে হবে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
21 নভেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
3 টি উত্তর
1 টি উত্তর
27 এপ্রিল, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
24 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 24 জন অতিথি
আজকে ভিজিট : 621
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64777585
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...