1,155 বার দেখা হয়েছে
"ঝাড়ফুঁক" বিভাগে করেছেন
“যাদের বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে সহবাস করা জায়েজ” এমন ফাতওয়া কি হানাফী ফিক্বহের কিতাবে এসেছে?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
অর্ধেক ইবারত নকল করে ধুম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি ছড়ানো আহলে হাদীসের কাজ নয়, বাটপারের কাজ।ধোঁকাবাজের কাজ।উপরোক্ত বক্তব্যে হানাফী ফিক্বহের কিতাবে রয়েছে একটি কথা সেটি হল, “যদি কেউ আজীবন বিবাহ নিষিদ্ধ এমন কাউকে বিবাহ করে ও সহবাস করে তাহলে তার উপর শরয়ী হদ নেই”।ব্যস এতটুকু কথা।কিন্তু কথিত আহলে হাদীস ভাই! তার মহাজ্ঞান দিয়ে আরো ৩টি বক্তব্য নিজের পক্ষ থেকে বাড়িয়েছেন।
যথা:
1. আজীবন নিষিদ্ধ মেয়েদের বিবাহ করা জায়েজ।
2. আজীবন নিষিদ্ধ মেয়েদের সাথে সহবাস করা জায়েজ।
3. এ জঘন্য কাজ করলে তাদের উপর কোন শাস্তিই আরোপ হবে না।

উপরোক্ত তিনটি বক্তব্যের সাথে হানাফী ফিক্বহের সাথে কোন সম্পর্ক নেই। এ ৩টি কথা কথিত আহলে হাদীসের নিজের মত হতে পারে। হানাফী ফিক্বহের নয়। আজীবন নিষিদ্ধ কাউকে বিবাহ করা জায়েজ, বা সহবাস করা জায়েজ, কিংবা এ জঘন্য কর্মকারীর উপর কোন শাস্তি নেই এমন কথা কোন হানাফী ফিক্বহের কিতাবে লিপিবদ্ধ নেই।বরং এর উল্টো কথা এসেছে, হানাফী ফিক্বহের কিতাবে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে,আজীবন নিষিদ্ধ কোন মেয়েকে বিবাহ করা হারাম। যদি কেউ জায়েজ মনে করে বিবাহ করে সহবাস করে, তাহলে উক্ত ব্যক্তি মুরতাদ, উক্ত ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব।
2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
যাদের সাথে বিয়ে জায়েজ, তাদের সাথেই কেবল (বিয়ের পর) সহবাস করা জায়েজ, বিয়ের আগে করলে সেটা ব্যভিচার হবে, যা সুস্পষ্ট হারাম। আর যাদেরকে বিয়ে করা জায়েজ নেই, তাদের সাথে তো সহবাসের কল্পনা করাও জঘন্য একটা কাজ, সহবাস করা তো দূরের কথা! চার মাযহাবেই তো এটা সুপ্রসিদ্ধ ফতোয়া।  সুতরাং এমন উদ্ভট ফতোয়া হানাফী মাযহাবের ফিকহী কিতাবগুলোতে থাকবে কেন? হানাফী আলেম-উলামা, মাযহাব অনুসারী সকলের উপরই এটা একটা সুস্পষ্ট অপবাদ, ষড়যন্ত্র। আর অপবাদ আরোপকারীর শাস্তি হলো আশিটি বেত্রাঘাত। আপনি যাদের থেকে এই ভ্রান্ত কথাটি শুনেছেন তাদের কাছে আমার এই উত্তরটা পৌঁছে দেবেন বলে আমি আশা করি। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
19 নভেম্বর, 2022 "ঝাড়ফুঁক" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam
1 টি উত্তর
1 টি উত্তর
28 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 11334
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64643374
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...