380 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
যদি কুরআন মাজীদ তিলাওয়াতকারী ব্যক্তি এমন জায়গায় বসে তিলাওয়াত করতে থাকে, যেখানে অন্যান্য লোকজনও উপস্থিত থাকে বা বসে থাকে, তখন সে সিজদার আয়াতগুলো জোরে জোরে না পড়ে আস্তে আস্তে তথা নিম্ন স্বরে পড়ে নেয়, যাতে অন্যান্য লোকেরা সিজদার আয়াতগুলো না শোনে, তবে তার হুকুম কী? 

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

নামাজের জামায়াতের বাইরে এভাবে তিলাওয়াত করা জায়েজ, বরং ফুকাহায়ে কিরাম এটাকেই উত্তম বলেছেন। আস্তে পড়া উত্তম বলেছেন এ কারণে যে, সিজদার আয়াতের তিলাওয়াত  শ্রবণকারীদের উপরও সিজদাহ্ করা ওয়াজিব হবে। এরপর যদি শ্রবণকারীদের কোনো একজনও সিজদাহ আদায় না করে বা আদায় করতে ভুলে যায়, তবে সে গুণাহগার হবে। সে যদি সিজদার আয়াত তিলাওয়াত করতে না শুনতো, তবে এই সিজদা তার উপর ওয়াজিবই হত না। তিলাওয়াতকারী ব্যক্তি জোরে জোরে তিলাওয়াত করার কারণেই সে শুনেছে এবং তার উপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছে। 

নামাজের জামায়াতের হুকুম এর থেকে ভিন্ন। তখন সিজদার আয়াত আস্তে তিলাওয়াত করবে না, বরং জোরেই তিলাওয়াত করবে এবং মুসুল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব তিলাওয়াতের সিজদাহ্ আদায় করবেন। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
11 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
0 টি উত্তর

38,160 টি প্রশ্ন

37,637 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,947 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 232
গতকাল ভিজিট : 21624
সর্বমোট ভিজিট : 66011165
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...