386 বার দেখা হয়েছে
"সাধারন জ্ঞান" বিভাগে করেছেন

2 উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
রানী প্রথম এলিজাবেথ-এর মৃত্যুর পর ইংল্যান্ডের রাজবংশের কোন উত্তরাধিকারী ছিল না। কেননা রানী এলিজাবেথ কুমারী ছিলেন। ফলে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড রাজ্য আক্ষরিক অর্থেই এক সংকটে পতিত হয়। মজার ব্যাপার হচ্ছে ১৫০৩ সনে স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরীর কন্যা মারগারেটকে বিয়ে করেছিলেন। কাকতালীয় ভাবে ঠিক একশ বছর পর এই সম্পর্কের সূত্র ধরে ১৬০৩ সনে স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমস ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজত্বভার গ্রহণ করেন এবং সমগ্র গ্রেট ব্রিটেনের রাজা হন। ঐতিহাসিক ভাবে এই ঘটনাকেই ইউনিয়ন অব ক্রাউন বলা হয়। 
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
ইউনিয়ন অব ক্রাউন বলা হয় ১৬০৩ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের রাজমুকুট একীভূত হওয়ার ঘটনাকে। এই ঘটনা ঘটে যখন স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমস ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা প্রথম জেমস হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

এই সময়, দুই রাজ্য আলাদা আলাদা আইনি এবং সাংবিধানিক কাঠামো বজায় রাখলেও একটি সাধারণ রাজা দ্বারা শাসিত হতে থাকে। পরে, ১৭০৭ সালে, ইউনিয়ন অ্যাক্ট এর মাধ্যমে ইংল্যান্ড ও স্কটল্যান্ড সম্পূর্ণভাবে একীভূত হয়ে একটি রাষ্ট্র, গ্রেট ব্রিটেন, গঠন করে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
2 টি উত্তর
2 টি উত্তর
18 মার্চ, 2024 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Rahmat
1 টি উত্তর
9 সেপ্টেম্বর, 2022 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Muhammad Abdul Hay
1 টি উত্তর
15 সেপ্টেম্বর, 2022 "আন্তর্জাতিক বিষয়" বিভাগে প্রশ্ন করেছেন Muhammad Abdul Hay
0 টি উত্তর
2 ডিসেম্বর, 2021 "বাংলাদেশ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 ফেব্রুয়ারি, 2025 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন TAKRIMISLAM
0 টি উত্তর
9 জানুয়ারি, 2025 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
28 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 28 জন অতিথি
আজকে ভিজিট : 17316
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64649355
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...