1,733 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

আমার ষোলো দিন আগে টনসিল এর অপারেশন হয়। টনসিল ফেলে দেওয়া হয়।আর তার পরেদিন বাসায় চলে আসি। পাঁচ দিন এর রাতে গলা খুসখুস করে কাশ শুরু হয় আর একটু পর রক্ত বের হয়। 

পরে আমি ঠান্ডা পানি আর আইসক্রিম খাই রক্ত পড়া বন্ধ হয়।পরের দিন ডাক্তার দেখাই আর গলা খুসখুস যেনো না হয় তাই alcet খাওয়ার ঔষধ দেন বাসায় চলে আসি। তার দুই দিন পরে আবার এমন গলা খুসখুস করে রাত আড়াইটা থেকে গলা থেকে রক্ত বের হয় আবার ঠান্ডা পানি আর আইসক্রিম খাই একটু বন্ধ হয়। আবার আধা ঘন্টা পর রক্ত পড়া শুরু হয় কিন্তু এবার কোনো কিছুই তে কাজ হয় না । রক্ত আমার মুখ দিয়ে বের না হয়ে গলা দিয়ে নামতে থাকে । 
পরে সকাল হলে ডাক্তার এর সাথে কথা বলে xamic নামের ট্যাবলেট খেতে বলেন । এরপর আমি ঔষধ খাই কিন্তু এর একঘন্টা পর বমি রক্ত বের হয় অনেক। এরপর ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গলায় চেক করে দেখে বামপাশে জিহ্বা দিয়ে আর গলার বাম পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর উনি রক্ত বের হওয়ার জায়গাগুলো বন্ধ করে দেন। বন্ধ করার সময় আমি বমি করি আর বমির সাথে অনেক জমাট বাঁধা রক্ত বের হয়।। 
পরে আমাকে একটা কাশের ঔষধ আর xamic নামের ঔষধ দেন৷ এরপর বাসায় চলে আসি। আমাকে বলে পরবর্তিতে রক্ত বের হলে যেন xamic টেবলেটটি তিন বেলা করে তিনদিন খাই। এখন আমার আবার তিনদিন পর রক্ত বের হয় আমি সাথে সাথে xamic টেবলেটটি খেলে রক্ত পড়া বন্ধ হয়।

এখন আমি জানতে চাই xamic টেবলেটটি তিন দিন খাওয়ার পর আবার যদি রক্ত বের হয় তাহলে আমি কি করবো?

আমি গ্ৰ্যামে থাকি রাতে কোনো সমস্যা হলে সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগ, ডাক্তার সবসময় পাওয়া যায় না৷ শুক্রবার শনিবার ডাক্তার বসে। আমার যদি এমন আবার গলা দিয়ে রক্ত পড়ে তাহলে কি করবো?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সব কিছু শুনে মনে হচ্ছে আপনার টনসিল অপারেশন এর ঘায়ের জায়গাটি শুকায়নি ৷ যার কারণে কাশি হওয়ার জন্য সেখান থেকে রক্ত বের হচ্ছে৷ 

যাই হোক, রক্ত বের হলে Xamic ক্যাপসুল খেতে পারবেন ৷ তবে কাশি যেন না হয় সেজন্য ওষুধ খাবেন৷ আর ডাক্তারের পরামর্শে হাইয়ার এন্টিবায়োটিক সেবন করবেন৷ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন৷ ধন্যবাদ ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
4 নভেম্বর, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 ফেব্রুয়ারি, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
1 জন সদস্য, 9 জন অতিথি
এখন অনলাইনে আছেন
আজকে ভিজিট : 16702
গতকাল ভিজিট : 21068
সর্বমোট ভিজিট : 66048694
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...