306 বার দেখা হয়েছে
"জীব বিজ্ঞান" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
আমরা সবাই ভেবে থাকি, ডাঙায় শব্দ হয়, পানির নিচের জগৎ নীরব। কিন্তু এটা একদমই ভুল ধারণা। ডাঙার জীবজন্তুর মতো পানির নিচের মাছ, অন্যান্য জলজ প্রাণীও শব্দ করে, তারা ভাবের আদানপ্রদান করে।মাছ শুনতে পায় কি না এই প্রশ্ন এলে আরো একটা প্রশ্ন জাগে মনের ভিতর, মাছের কি তবে কান আছে? থাকলেও কোথায়, আমরা তো দেখতে পাইনা।প্রথমত শ্রবণের উপর ভিত্তি করে স্বাদু পানির মাছকে দুটো ভাগে ভাগ করা হয়-১.শ্রবণক্ষম(সাইপ্রিনিড যেমন-কার্প) ২.শ্রবণঅক্ষম।

অন্যান্য জীবজন্তুর মতো শ্রবণক্ষম মাছের কান দেখা যায় না,কারন মাছের কান মাছের মাথার দু-পাশে ছোট ছোট ছিদ্র আছে এবং সে-ছিদ্রগুলো মাথার নিচে অভ্যন্তরীণ কানের সাথে মিলেছে।প্রাণীর কানের এক অংশ বাইরে থাকে এবং সেই অংশ শব্দগ্রহণে সাহায্য করে যদিও শ্রবণক্ষম মাছের কানের গঠন ওরকম নয়, তবুও মাছ বিভিন্ন পদ্ধতিতে পানির নিচে শব্দ শুনে। মাছের শরীরের দু-পাশে সারিবদ্ধভাবে ছোট ছোট ছিদ্র আছে। এসব ছিদ্র শব্দ এবং পানির চাপের তারতম্য গ্রহন করে মাথায় সংকেত পাঠায়। এসব ছিদ্রকে পার্শ্বছিদ্র বা ল্যাটারাল পোরস বলে। মাছের মাথায় ওটোলিথ নামে তিনটি  হাড় আছে। এই হাড়গুলো পেটে বায়ুথলির সাথে যুক্ত। বায়ুথলি মাছকে পানিতে ভাসতে সহায়তা করে থাকে। আশেপাশের যে-কোনে শব্দ এই থলি সংগ্রহ করে অনেক গুন বাড়িয়ে মাথার ঐ ছোট হাড়ের ভিতর দিয়ে কানে পাঠিয়ে দেয়। ফলে মাছ তার আশেপাশের পরিবেশ সম্বন্ধে অবগত হয়ে যায়। অধিকন্তু মাছও শব্দের দিক নির্ধারণ করতে পারে কারণ তাদের শরীরের দুই পাশে দুটি কান এবং একটি পার্শ্বীয় রেখা রয়েছে।মাছের কথা আমরা শুনি না, কিন্তু মাছ ঠিকই আমাদের কথা শুনে। এইদিক দিয়ে মাছ আমাদের থেকে এগিয়ে।

শ্রবণঅক্ষম মাছগুলি প্রায়শই দৃষ্টি বিশেষজ্ঞ হয় যা গৌণ অর্থে তাদের শ্রবণের উপর নির্ভর করে। সাম্প্রতিক একটি বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেছে যে শ্রবণক্ষম বিশেষ করে নৌকা ট্র্যাফিকের শব্দ দ্বারা খারাপভাবে প্রভাবিত হয়। অতিরিক্ত মাত্রার শব্দ তাদের খাওয়ানোর ক্ষমতাকে হস্তক্ষেপ করে, যেখানে শ্রবণঅক্ষমরা প্রভাবিত হয়নি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
6 ডিসেম্বর, 2021 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন MRMASUD
1 টি উত্তর
7 জানুয়ারি, 2022 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Arifullah
2 টি উত্তর
5 জুলাই, 2021 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন ওলিউল্লাহ
2 টি উত্তর
24 আগস্ট, 2021 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন সালাউদ্দিন আহমেদ
1 টি উত্তর
18 জুন, 2020 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Abdul Wahid
1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 15982
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64792940
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...