1,629 বার দেখা হয়েছে
"ব্যকরণ" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

দাড়ি কমা ছাড়া চিঠি এর একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বাংলাদেশে একটি গল্প বহুল প্রচলিত। গল্পে অর্ধশিক্ষিত স্ত্রী দাড়ি কমা বা যতি চিহ্নের ভুল প্রয়োগের মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বদলে দেন। যেকোনো পিকনিক, ক্লাস পার্টি. বিয়ের অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে আড্ডায় গল্পটা হতে পারে নির্মল বিনোদনের খোরাক। তাছাড়া শিক্ষার্থীদের যতি চিহ্ন শেখানোর ক্ষেত্রে গল্পটা শোনানোর মাধ্যমে শিক্ষক একই সঙ্গে ক্লাসে বিনোদন ও যথাস্থানে দাড়ি কমা বসানোর প্রয়োজনীয়তা বোঝানোর কাজ করতে পারবেন। 

চিঠিটির উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য জানা যায়নি। তাই এটা কি সত্যিকার অর্থেই একটি চিঠি নাকি দাড়ি কমার ভুল ব্যবহারে তৈরি করা কৌতুক তা বলা সম্ভব নয়। প্রচলিত গল্পটা এমন- 


ওগো, 
সারাটি জীবন বিদেশেই কাটাইলে এই ছিল। তোমার কপালে আমার পা। আরও ফুলিয়া গিয়াছে উঠানটা। জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যাইতে চায় না ছাগলটা। সারাদিন ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার বাবা। পেট খারাপ করিয়া অসুস্থ হইয়া পড়িয়াছে আমগাছটা। আমে আমে ভরিয়া গিয়াছে বাড়ির ছাদ। স্থানে স্থানে ফুঁটা হইয়া গিয়াছে গাভীর পেট। দেখিয়া মনে হয় বাচ্চা দিবে কাসেমের বাপ। প্রতিদিন এক সের করিয়া দুধ দেয় বড় বউ। নিয়মিত রান্নাবান্না করে বড় খোকা। প্রতিদিন বাজার করিয়া আনে কাসেমের মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে কাসেমের বাপ। বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার। বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন। এমতাবস্থায় তুমি বাড়ি আসিবে না। আসিলে দুঃখিত হইবো। ইতি … 

দাড়ি কমার সঠিক ব্যবহারে গল্পটি হবে এমন- 

ওগো,
সারাটি জীবন বিদেশেই কাটাইলে। এই ছিল তোমার কপালে। আমার পা আরও ফুলিয়া গিয়াছে। উঠানটা জলে ডুবিয়া গিয়াছে। ছোট খোকা স্কুলে যাইতে চায় না। ছাগলটা সারাদিন ঘাস খাইয়া ঝিমাইতেছে। তোমার বাবা পেট খারাপ করিয়া অসুস্থ হইয়া পড়িয়াছে। আমগাছটা আমে আমে ভরিয়া গিয়াছে। বাড়ির ছাদ স্থানে স্থানে ফুঁটা হইয়া গিয়াছে। গাভীর পেট দেখিয়া মনে হয় বাচ্চা দিবে। কাসেমের বাপ প্রতিদিন এক সের করিয়া দুধ দেয়। বড় বউ নিয়মিত রান্নাবান্না করে। বড় খোকা প্রতিদিন বাজার করিয়া আনে। কাসেমের মা প্রসব বেদনায় ছটফট করিতেছে। কাসেমের বাপ বারবার ফিট হইয়া যাইতেছে। ডাক্তার বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন। এমতাবস্থায় তুমি বাড়ি আসিবে। না আসিলে দুঃখিত হইবো। ইতি ….

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
13 সেপ্টেম্বর, 2020 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Tawfiq
1 টি উত্তর
31 অক্টোবর, 2019 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
1 টি উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 21118
গতকাল ভিজিট : 33983
সর্বমোট ভিজিট : 64755778
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...