786 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন
আমার বয়স ২০ বছর ৷ আমার বন্ধুদের সবার দাড়ি গোঁফ উঠেছে ৷ কিন্তু আমার এখনো হচ্ছে না ৷ কি করলে তাড়াতাড়ি দাড়ি গোঁফ গজাবে ?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
দাড়ির দ্রুত বৃদ্ধির জন্য মেনে চলুন এই ১১টি উপায়—

১। দাড়ি কাটার জন্য ছটফট করবেন না। চলতি ধারণা আছে, বার বার দাড়ি কাটলে দাড়ি ঘন হয়। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুরুর দিকে দাড়ি যতটা বাড়ে, বাড়তে দিন। ৪ থেকে ৬ সপ্তাহ পরে ছাঁটুন।

২। মুখের যত্ন নিন। ভাল করে ঘষে ত্বকের উপর থেকে মৃত কোষ দূর করার চেষ্টা করুন। এর ফলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

৩। মুখের চামড়া পরিষ্কার রাখুন। অন্তত সকালে ও সন্ধ্যায় এক বার করে গরম জলে ভালো করে ধুয়ে নিন। ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে আরও ভাল। এর ফলে ছোট দাড়িগুলি বেরতে সুবিধে হবে।

৪। ইউক্যালিপটাস দেওয়া আছে, এই রকম ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে দ্রুত দাড়ি গজাবে।

৫। পেঁয়াজের রস মুখের উপর লাগালে দাড়ি বাড়তে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে থাকা সালফার এই কাজ করে থাকে।

৬। বিক্ষিপ্ত ভাবে কোঁকড়ানো দাড়ি থাকলে, তা কেটে ফেলুন। এগুলি সুষম ভাবে দাড়ি বৃদ্ধিতে সমস্যা তৈরি করে।

৭। সারাদিনে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন। তার ফলে ত্বকের ক্ষতিগ্রস্থ কোষগুলি সেরে উঠবে। দ্রুত দাড়ি গজাবে।

৮। স্ট্রেস কমান। শুনতে আশ্চর্য লাগলেও, বিজ্ঞানীরা বলছেন, চাপ কমলে বা রিল্যাক্সড থাকলে দাড়ি গজায় তাড়াতাড়ি।

৯। শরীরচর্চা করুন। তার ফলে মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বাড়ে, যা দাড়ি বৃদ্ধিতে সহায়তা করে।

১০। খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন ও মিনারেল যুক্ত ফল এবং শাক-সব্জি রাখুন।

১১। ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি বাড়ানোয় সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ মতো নানা ধরনের হেল্থ সাপ্লিমেন্ট ও ভিটামিন খেয়েও দাড়ির বৃদ্ধি বাড়ানো যায়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
18 এপ্রিল, 2020 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
18 এপ্রিল, 2020 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
18 এপ্রিল, 2020 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
18 এপ্রিল, 2020 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
31 অক্টোবর, 2019 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
26 মে, 2022 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
8 মে, 2022 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
3 জুন, 2021 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
20 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 20 জন অতিথি
আজকে ভিজিট : 15300
গতকাল ভিজিট : 23799
সর্বমোট ভিজিট : 64842713
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...