342 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নবী-রাসূলগণ আল্লাহ তায়ালার হুকুমে অসংখ্য মু'জিযা প্রদর্শন করেছেন। কয়েকটি প্রসিদ্ধ মু'জিযা হলো এইঃ- 

★ হযরত মূসা আলাইহিস সালামের "আসা" তথা হাতের লাঠি সাপের আকৃতি হয়ে গেল এবং জাদুকরদের জাদুর জাদুর সাপগুলো গিলে ফেললো।

★ হযরত মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ্ তা'য়ালা এমন চমক (দীপ্তি) সৃষ্টি করে দিতেন যে, তার আলো সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দিত।

★ হযরত মূসা আলাইহিস সালামের জন্য নীল দরিয়ার মধ্য দিয়ে শুকনো পথ হয়ে যায় এবং তিনি তার সমস্ত সঙ্গী-সাথীসহ সে পথে দরিয়া পার হয়ে যান। যখন ফেরাউনের বাহিনী সে পথে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দরিয়ার মাঝে গিয়ে পৌঁছায়, তখন দু'দিকের পানি একত্র হয়ে যায় এবং ফেরাউন তার সমস্ত বাহিনীসহ তাতে ডুবে যায়।

★ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ্ তা'য়ালার হুকুমে মৃতকে জীবিত করে দিতেন, জন্মান্ধদেরকে দৃষ্টি দান করতেন, মাটির পাখি বানিয়ে সেগুলোকে জীবিত করে উড়িয়ে দিতেন। 

★ আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বড় মু'জিযা হলো- কুরআন মাজীদ দীর্ঘ চৌদ্দশত বছর অতিবাহিত হবার পরও আজ পর্যন্ত আরবি ভাষার বড় বড় পন্ডিত নিজেদের যাবতীয় প্রচেষ্টা শেষ করেও কুরআন মাজীদের ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম সূরাটির মতো একটি সূরাও রচনা  করতে পারে নি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। এই কোরআন মাজীদের মধ্যে তারা কোনো ভুলও ধরতে পারে নি এবং কেয়ামত পর্যন্ত পারবেও না।

★ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় মু'জিযা হলো মি'রাজ।

★ তৃতীয় মু'জিযা হলো "শাক্কুল কামার" (চাঁদকে দ্বিখন্ডিত করা)।

★ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চতুর্থ মু'জিযা হলো- মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা'য়ালার বলে দেওয়ার দরুন এমন বহু অনাগত বিষয়ের ভবিষ্যদ্বাণী করেছেন এবং সেগুলো তেমনিভাবে সংঘটিত হয়েছে, হচ্ছে হয়।

★ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পঞ্চম মু'জিযা হলো এই যে- হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার বরকতে মাত্র দু' একজনের খাবার শত শত লোক পেট পুরে খেয়েছে। 

এছাড়াও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরও বহু মু'জিযা হাদীসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে।

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
16 মার্চ, 2022 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন রাইসা
2 টি উত্তর
2 টি উত্তর
9 নভেম্বর, 2023 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Muaz_Hajare
1 টি উত্তর
31 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
30 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Ikramul Tamim
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
21 ফেব্রুয়ারি, 2023 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 23805
গতকাল ভিজিট : 33983
সর্বমোট ভিজিট : 64758462
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...