346 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
হুজুর আমি এক মেয়েকে ভালোবাসতাম, একসময় মেয়ের মা এবং বাবা তার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে, এমনতো অবস্থায় আমি তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু মেয়ের মা ঘটক সহ আমার বড় ভাইকে অনেক অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সেদিন মেয়ের বাবা ছিল না বাড়িতে । বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে, আমরা দুজন ঢাকাতে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি । এই বিয়ে করার এক বছরের মধ্যে মেয়ের আত্মীয়-স্বজন সহ তার মা বাবা মেনে নিয়েছে । কিন্তু বর্তমানে আমাদের বিয়ের বয়স তিন বছর হয়ে গেল কিন্তু ছেলে অর্থাৎ আমার বাড়িতে এখনও আমার শ্বশুর-শ্বাশুড়ি একবারও আসেনি , কিন্তু তারা মেনে নিয়েছে ,। আমার বাড়ি থেকে এখনো আমার বাবা-মা আমার শ্বশুরের বাড়িতে যায়নি।  কিন্তু আমরা দুজনে সুখে আছি  ,আমি আমার শ্বশুর বাড়িতে যাই , আমার বউ যায় , শুধুমাত্র আমার শালা আমার বাড়িতে আসে ।। হুজুর আমি জানতে চাই, আমার বিয়ে বর্তমানে এই অবস্থায় কি শুদ্ধ আছে এবং কি করলে শুদ্ধ হবে,।। পালিয়ে গিয়ে বিয়ে করার পর আল্লাহর কাছে তওবা করলে কি ক্ষমা পাওয়া যাবে, প্লিজ হুজুর আমি উত্তর গুলো চাই??

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
পালিয়ে বিবাহ করেছেন এবং তার পূর্বে প্রেমও করেছেন তার জন্য নিশ্চিত কাবিরা গুনাহগার হয়েছেন আপনারা। তবে বিয়ে করে যেহেতু তাওবা করেছেন এতে করে আল্লাহ গফুরুর রহিম ক্ষমা করবেন আশা করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো পরিপূর্ণ বিবাহ হলে তখন তা আর হারাম হয় না। অভিভাবক ছাড়া যদিও বিয়ে করেছেন এতে আপনাদের বিবাহ হারাম বা বাতিল হয়নি তবে অভিভাবকহীন বিয়ে করায় গোনাহগার তো হয়েছেন। এখন আপনি আপনার শশুর ও আপনার শুশুরের পরিবারকে আরো বেশি সাহায্য করুন এমন কিছু করুন যাতে তারা আপনার প্রতি আকৃষ্ট হয় আর এমনিতে আপনার আর কোনো সমস্যা দেখছি না। জাযাকাল্লাহু খইরন৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
14 সেপ্টেম্বর, 2023 "পারিবারিক আইন" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
4 অক্টোবর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
20 ডিসেম্বর, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
14 ডিসেম্বর, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
28 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 28 জন অতিথি
আজকে ভিজিট : 10443
গতকাল ভিজিট : 38066
সর্বমোট ভিজিট : 64711128
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...