525 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
খলীফা (আরবি: خليفة) শব্দটির আভিধানিক অর্থ উত্তরাধিকারী, প্রতিনিধিত্বকারী, সেনাপ্রধান। ইসলামী পরিভাষায় খলীফা হলেন এমন ব্যক্তি যিনি যাবতীয় বিষয়ে শরীআত অনুযায়ী সমস্ত উম্মাতকে পরিচালিত করেন। ইসলামী রাষ্ট্রে খলীফা সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী।
2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
 হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দ্বীনের কার্যাদি পালন এবং যেসব ব্যবস্থাপনা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিচালনা করতেন সেগুলো অব্যাহত রাখার জন্য যে ব্যক্তি তার স্থলাভিষিক্ত হয়েছিলেন, তাঁকেই খলিফা বলা হয়। খলিফা অর্থ স্থলাভিষিক্ত ও প্রতিনিধি। হুযুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর সমস্ত মুসলমানের ঐকমত্যের ভিত্তিতে হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্থলাভিষিক্ত করা হয়। এজন্যই তিনি (মুসলিম জাহানের) প্রথম খলিফা। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তা'আলা আনহু দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তারপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা নির্বাচিত হন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু চতুর্থ খলীফা নির্বাচিত হন। এই চারজনকে খোলাফায়ে আরবা'আহ্ (খলীফা চতুষ্টয়) এবং খোলাফায়ে রাশেদীন (সুপথপ্রাপ্ত খলিফা) এবং চার ইয়ার (চার বন্ধু) বলা হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
21 ফেব্রুয়ারি, 2023 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 4485
গতকাল ভিজিট : 34254
সর্বমোট ভিজিট : 66270783
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...