474 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
কোন  কোন পানিকে বদ্ধ পানি বলা হয়, বদ্ধ বেশী পানির পরিমাণ কি রকম?

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
কোন্ কোন্ পানিকে বদ্ধ পানি বলা হয় - তা জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে - প্রবাহমান পানি কাকে বলে? সাধারণত প্রবাহমান পানি বলা হয় এমন পানিকে যে পানি তার নিজস্ব গতিতে অনবরত প্রবাহিত হতে পারে, কোনো বাধার সম্মুখীন হয় না। যেমন নদীর পানি। কিন্তু শরীয়তের দৃষ্টিতে প্রবাহমান পানির সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞায় বড় পুকুর বা হাউজও প্রবাহমান পানির হুকুমের আওতায় আসে। আর তা হলো - যদি পুকুর বা হাউজ শরীয়ত নির্ধারিত গজে দু'গজ প্রস্থ এবং পঞ্চাশ গজ দৈর্ঘ্য হয় কিংবা চার গজ প্রস্থ ও পঁচিশ গজ দৈর্ঘ্য হয় অথবা পাঁচ গজ প্রস্থ ও কুড়ি গজ দৈর্ঘ্য হয়, তবে এই পুকুর বা হাউজের পানি প্রবাহমান পানির হুকুমের আওতায় পড়বে। 

এখন আসি বদ্ধ পানি বলা হয় কাকে? সাধারণত বদ্ধ পানি বলা হয় - চতুর্দিক থেকে আবদ্ধ পানিকে, যে পানির সাথে কোনো নালা, পুকুর, খাল-বিল বা নদীর সংযোগ নেই। তবে শরীয়তের দৃষ্টিতে শরীয়ত কর্তৃক নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থের যেই হিসাব উপরে দেয়া হয়েছে, এর চেয়ে কোনো পুকুর বা হাউজের দৈর্ঘ্য ও প্রস্থ যদি কম হয়, তবে শরীয়তের দৃষ্টিতে এরকম পুকুর বা হাউজের পানিকেই বদ্ধ পানি বলা হয়। 

এখন আসি বদ্ধ বেশী পানির পরিমাণ কি রকম তার হিসেবে। তা'লীমুল ইসলাম দ্বিতীয় খণ্ডে বদ্ধ বেশী পানির পরিমাণ বলতে গিয়ে বলা হয়েছে - যে বদ্ধ পানি মাপা গজে সাড়ে পাঁচ গজ লম্বা ও সাড়ে পাঁচ গজ প্রশস্ত, তা-ই বেশী পানি। আর যে পুকুর বা হাউজ এ পরিমাণ বড় হবে, তা বড় পুকুর বা হাউজ হিসেবে গণ্য হবে। 

এরকম আরও কিছু প্রশ্ন

3 টি উত্তর
1 টি উত্তর
11 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Ikramul Tamim
2 টি উত্তর
18 মার্চ, 2024 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Rahmat
1 টি উত্তর
8 আগস্ট, 2020 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed
1 টি উত্তর
11 সেপ্টেম্বর, 2020 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Tawfiq
1 টি উত্তর

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
20 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 20 জন অতিথি
আজকে ভিজিট : 12406
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66244462
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...