জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA), ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) এবং কানাডীয় মহাকাশ সংস্থার (CSA) যৌথ প্রচেষ্টায় নির্মিত মহাকাশের সবচেয়ে বড় ও শক্তিশালী ইনফ্রারেড বা অবলোহিত আলোভিত্তিক দূরবীক্ষণ যন্ত্র। এটিকে জনপ্রিয় হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে।