629 বার দেখা হয়েছে
"খ্যাতিমান ব্যক্তি" বিভাগে করেছেন

1 টি উত্তর

3 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি সাহাবীদের সাক্ষাৎ লাভ করেছিলেন এ নিয়ে কোনো মতভেদ নেই। সর্বসম্মতিক্রমে তিনি তাবেয়ী ছিলেন। তবে ইমাম আবু হানিফা (রহ.) কতজন সাহাবির সঙ্গে সাক্ষাৎ করেছেন তা নিয়ে মতভেদ রয়েছে। আল্লামা ইবনে হাজর মাক্কি (রহ.) বলেছেন, ইমাম আবু হানিফা (রহ.) আটজন সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন। তার মধ্যে রয়েছেন আবদুল্লাহ ইবন আবু আওফা (রহ.), আনাস ইবনে মালিক (রা.), সাহল ইবনে সায়াদ, আবুত্তোফাইন (রা.) (আল খাইরাতুল হাসান, পৃষ্ঠা : ২২, আল মানাকেব লিল মাক্কি, প্রথম খণ্ড, পৃষ্ঠা : ২৪)


‘মুনিয়াতুল মুফতি’ গ্রন্থে বলা হয়েছে, ইমাম আবু হানিফা (রহ.) সাতজন সাহাবির কাছে হাদিস শ্রবণ করেছেন। ইমাম আবু হানিফা (রহ.) যে একজন তাবেয়ি ছিলেন—এ কথা ইমাম জাহবি ও আসকালানি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন। আসকালানি (রহ.) আরো বলেছেন, ইমাম আবু হানিফা (রহ.) এক জামাত সাহাবায়ে কেরামকে দেখেছেন, যাঁরা কুফায় অবস্থান করতেন। ঐতিহাসিক ইবনে সায়াদ বলেছেন, ইমাম আবু হানিফা (রহ.) আনাস ইবনে মালিক (রা.)-কে দেখেছেন। তিনি বসরায়, ৯১ হিজরিতে ইন্তেকাল করেন (ইসাবা, ১ম খণ্ড, পৃষ্ঠা : ৮৪)।


আল্লামা আলাউদ্দীন বলেছেন, ইমাম আবু হানিফা (রহ.) জীবনে প্রায় ২০ জন সাহাবিকে পেয়েছেন (হাশিয়া রাদ্দুল মুহতার, প্রথম খণ্ড, পৃষ্ঠা : ৫৯)।


এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
18 ডিসেম্বর, 2021 "খ্যাতিমান ব্যক্তি" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
22 ডিসেম্বর, 2021 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
22 ডিসেম্বর, 2021 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
22 ডিসেম্বর, 2021 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
14 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 14 জন অতিথি
আজকে ভিজিট : 3635
গতকাল ভিজিট : 24982
সর্বমোট ভিজিট : 64534973
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...