406 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য টিপস" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

 অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং যৌন সংক্রামক রোগ প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হল কনডম ব্যবহার করা। এটি ল্যাটেক্স রাবার অথবা প্লাস্টিক ( পলিইউরিন) দিয়ে তৈরি জন্মনিয়ন্ত্রক।

দুই ধরনের কনডম রয়েছে: ১। নারীর ও ২। পুরুষের। তবে নারীদের কনডম বাংলাদেশে পাওয়া যায়না। 
পুরুষের কনডম: মিলনের সময় কনডম পুরুষ লিঙ্গে পড়া হয় যেন বীর্য সঙ্গীর যোনীতে প্রবেশ করতে না পারে। কনডমটি পড়তে হবে যখন পুরুষ লিঙ্গ উত্তেজিত থাকবে এবং সঙ্গীর দেহে প্রবেশ করার পুর্বে। 
ব্যবহার পদ্ধতি: সাবধানে প্যাকেটটি খুলুন যেটার মাঝে কনডম টি আছে, খেয়াল রাখুন যেন তা ছিড়ে না যায়। কনডম এর টিপ / উপরের ভাগ টি আপনার বুড়ো আঙ্গুল এবং তর্জনী দিয়ে ধরুন যেন ঠিক ভাবে প্রবেশ করে এবং কোন বাতাস যেন ভিতরে না থাকে। বাতাস থাকলে ছিড়ে যাবার সম্ভাবনা থাকে। কনডম আস্তে আস্তে পুরুষ লিঙ্গের পুরা দৈর্ঘ্য জুড়ে পড়ুন । কনডম টি যদি না খুলে তবে বুঝতে হবে আপনি উলটো দিকে পড়ছেন । তখন আবার নতুন কনডম ব্যবহার করুন । খেয়াল রাখুন কন্ডম যেন ঠিক জায়গায় থাকে এবং মিলনের সময় খুলে আসলে আরেকটি নতুন কনডম ব্যবহার করুন। বীর্যপাতের সময় পুরুষ লিঙ্গ যখন উত্তেজিত অবস্থায় থাকবে তখন কনডমকে ঠিক জায়গায় ধরে রেখে সম্পুর্ন লিঙ্গ সঙ্গীর যোনী থেকে বের করে আনুন। আপনি তখনি কনডম বের করে আনবেন যখন আপনার লিঙ্গের সাথে সঙ্গীর দেহের কোন স্পর্শ না থাকে। কনডমটিকে টিস্যুতে করে ডাস্টবিনে ফেলুন। কমডে ফ্লাশ করবেন না তাতে সেটির পথ বন্ধ হয়ে যেতে পারে। 


নারীদের কনডম: এ ক্ষেত্রে নারীরা নিজেদের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি নিজেরাই পছন্দ করতে পারে। এটি অবশ্য পুরুষ লিঙ্গ যোনী স্পর্শ করার পুর্বেই পড়তে হবে। 
ব্যবহার পদ্ধতি: সাবধানে প্যাকেটটি খুলুন যেটার মাঝে কনডমটি আছে, খেয়াল রাখুন যেন তা ছিড়ে না যায়। বন্ধ দিকটি নিজের তর্জনী বা বুড়ো আঙ্গুলের মাঝে ধরুন । যেখানে একটি পাতলা রিং আছে আরেক হাত দিয়ে যোনী উন্মুক্ত করুন । তারপর রিং টি যোণীতে প্রবেশ করান এবং মধ্য আঙ্গুল দিয়ে রিং এর মাঝে অংশ যোনির যতটুকু ভিতরে সম্ভব ততটুকু ভিতরে প্রবেশ করান । পাতলা রিংটি যোনীর যতটুকু বাইরের দিকে সম্ভব সেখানে রাখুন । খেয়াল রাখুন পুরুষ লিঙ্গ যেন যোনী এবং কনডমের মাঝ দিয়ে চলে যায়। মিলেনের পর কনডমের শেষ অংশ ধরে কন্ডম বের করে আনুন । খেয়াল রাখুন কনডম যেন ছিড়ে না যায়। তাতে বীর্য দেহে প্রবেশ করতে পারে । এমন হলে ডাক্তারের পরামর্শে ইমার্জেন্সি পিল সেবন করুন। 
লুব্রিকেন্ট: আপনি যদি এটি ব্যবহার করে থাকেন তবে পানি জাতীয় ব্যবহার করুন । কারন তেল জাতীয় যেমন – লোশন ব্যবহারে কনডম ছিড়ে যেতে পারে।
কনডম মিলনের সময় ছিড়ে গেলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ইমার্জেন্সি পিল সেবন করুন । এছাড়া অন্যান্য জন্মনিয়ন্ত্রক পদ্ধতি ও ব্যবহার করতে পারেন । (সংগৃহিত)

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
4 জানুয়ারি, 2024 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন TANJIMHASAN
0 টি উত্তর
1 টি উত্তর
10 মার্চ, 2021 "এন্ড্রোয়েড অ্যাপস" বিভাগে প্রশ্ন করেছেন Kalam
1 টি উত্তর
7 সেপ্টেম্বর, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
11 আগস্ট, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন ছন্নছাড়া
1 টি উত্তর
12 মার্চ, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 29906
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64617863
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...