592 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম  হল মহিলাদের মধ্যে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) এর মাত্রা বেড়ে যাবার জন্য কিছু উপসর্গের সমাহার ৷

এর লক্ষণসমূহ নিম্নরুপঃ
অনিয়মিত ঋতু চক্র , মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরে অবাঞ্ছিত লোম বিশেষ করে মুখে গোফ হয় এবং বুকে লোম গজায়,  মুখ মন্ডলে ব্রণ যা সহজে সারতে চায় না,  তল পেটে ব্যথা, গর্ভধারণে ব্যর্থতা, পুরু, গাঢ়, বেগুনি চামড়া দাগ পড়ে, ওজন বৃদ্ধি পায় ৷

এর কিছু জটিলতা আছে ৷ যেমন- টাইপ-২ ডায়াবেটিস , অতিস্থূলতা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া , হৃদরোগ,
মেজাজ পরিবর্তন , এন্ডোমেট্রিয়াল
ক্যান্সার ইত্যাদি ৷

পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এর কারণঃ
জিনগত এবং পরিবেশগত কারণ, অতিস্থূলতা , ব্যায়াম না করা, পারিবারিক
ইতিহাস  ৷

রোগনির্ণয়ঃ
ডিম্বপাত না হওয়া, উচ্চ মাত্রার অ্যান্ড্রোজেন , ওভারিয়ান সিস্ট ৷

চিকিৎসাঃ
ওজন কমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করে স্রাব নিয়মিত করতে হবে, মেটফরমিন গ্রুপের ঔষধ সেবন, অ্যান্টি- অ্যান্ড্রোজেন ৷
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম পুরোপুরি ঠিক হয়না। জীবনধারায় পরিবর্তন, যেমন ওজন কমানো এবং ব্যায়াম করা, এগুলিই হল এর চিকিৎসা।

এছাড়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করলে রজঃস্রাব স্বাভাবিক হয়, অবাঞ্ছিত লোম এবং ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়।
মেটফরমিন এবং অ্যান্টি-অ্যান্ড্রোজেন ব্যবহার করলেও কাজ হতে পারে। বিশেষ রকম ব্রণ চিকিৎসা এবং অবাঞ্ছিত লোম অপসারণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। উর্বরতা বৃদ্ধি করার জন্য ওজন কমানোর সাথে ক্লমিফেন , বা মেটফরমিন ব্যবহার করা যেতে পারে। যাঁদের অন্যান্য ব্যবস্থা কাজ করেনি তাঁদের জন্য ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
15 অক্টোবর, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন joy
1 টি উত্তর
1 টি উত্তর
17 ডিসেম্বর, 2021 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
14 ডিসেম্বর, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
2 টি উত্তর
25 নভেম্বর, 2023 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন MuazMahmud

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 3818
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64635860
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...