929 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
এম এম কিট খাওয়ার পর আজ ২০ দিন অতিবাহিত হলো।কিন্তু ব্লিডিং বন্ধ হয়নি।২৮ তারিখ এম এম কিট খায়।লাস্ট চারটি ওষুধ খাওয়ার ১ঘন্টা পর ব্লিডিং শুরু হয়।৪ তারিখ পর্যন্ত  ভারী রক্তপাত হয়.অনেক ব্লাড কট ও যায়।৮ তারিখ  ব্লিডিং স্বাভাবিক হয়।মানে কম ও না বেশি ও না।১১তারিখ থেকে আবার একটু বেড়ে যায়। ১৪তারিখের দিকে একেবারে কমে যায়। মানে মাঝে মধ্যে সামান্য একটু দেখা যায়। খুবই সামান্য।এরকম ১৭ তারিখ অবধি থাকে।গতকাল ১৭ তারিখ আমি প্রেগন্যান্সির কিট এনে টেস্ট করলে রেজাল্ট নেগেটিভ আসে।  আজ আবার ব্লিডিং একটু বেড়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি গরভপাত এর ব্লাড নাকি আমার পরবর্তী মাসিক শুরু হইছে।কারন আমার লাস্ট মাসিকের ডেট ছিল জুলাই এর ১৭ তারিখ। এখন এটা কী আমার মেন্স নাকি গর্ভপাতেরই ব্লাড।আমার গর্ভপাত কী সফল হয়েছে বোঝা যায়?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
গর্ভপাত সফল না হলে এরকম ব্লিডিং চলতেই থাকে ৷ তাছাড়া অনেক সময় জরায়ুতে ক্ষত হয়ে ইনফেকশন হয়ে যায় এবং রক্তপাত চলতেই থাকে ৷ 

যাইহোক, এমতাবস্থায় আপনার আলট্রাসনোগ্রাফি করে দেখা দরকার৷ তাহলে গর্ভপাত সফল হয়েছে কিনা বা ভিতরে ইনফেকশন আছে কি না তা জানা যাবে৷ এরপর সে অনুযায়ী ওষুধ খেলে রক্তপাত বন্ধ হয়ে যাবে৷ আশা করি বুঝতে পেরেছেন৷ ধন্যবাদ৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
17 অক্টোবর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
15 মে, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
17 মার্চ, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
17 মার্চ, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
8 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 8 জন অতিথি
আজকে ভিজিট : 6911
গতকাল ভিজিট : 25772
সর্বমোট ভিজিট : 66064670
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...