468 বার দেখা হয়েছে
"বাংলার ইতিহাস" বিভাগে করেছেন

1 টি উত্তর

3 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

১৯৬৯ সালে আইয়ূব পতন আন্দোলন সংঘটিত হয়। সে সময় গণঅভ্যুত্থানে স্লোগান দেয়া হয় "বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।"

ইতিহাস অনুযায়ী, ওই প্রথম পূর্ব পাকিস্তানকে "বাংলাদেশ" নামে অভিহিত করা হয়।

পরে ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, "আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ"।

ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান "বাংলাদেশ" নামটি প্রস্তাব করলে তাতে সবাই একবাক্যে সায় দেন।

এই নাম দেয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, ১৯৫২ সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে "বাংলা", এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ। এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে "বাংলাদেশ" নামকরণ করা হয়।

এরপরও নথিপত্র-গুলোয় পূর্ব পাকিস্তান লিখতে হলেও কেউ মুখে পূর্ব পাকিস্তান উচ্চারণ করতেন না। সবাই বলতেন বাংলাদেশ।

সেই থেকে এই দেশকে আর কেউ পূর্ব পাকিস্তান বলেনি। সবাই বাংলাদেশ হিসেবেই মনে-প্রাণে স্বীকৃতি দিয়েছিল বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
30 নভেম্বর, 2025 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
2 টি উত্তর
30 নভেম্বর, 2025 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
30 নভেম্বর, 2025 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর
29 নভেম্বর, 2025 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal

8 নভেম্বর, 2021 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন সাকিব
1 টি উত্তর
8 জুলাই, 2019 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Aman

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,940 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
11 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 11 জন অতিথি
আজকে ভিজিট : 19558
গতকাল ভিজিট : 22306
সর্বমোট ভিজিট : 64525917
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...