579 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
যদি পেশাবের ছিটা কাপড়ে লেগে যায়, আর তা সুচের মাথার ন্যায় ক্ষুদ্র-ক্ষুদ্র হয় তাহলে তা মাফ এবং কোন সমস্যা ছাড়াই নামায সহীহ হয়ে যাবে। আর যদি বেশী হয়ে আয়তনে অনূর্ধ্ব এক দেরহাম (হাতের তালুর মাঝের নিচু অংশ) পরিমাণ হয়ে যায় তাহলে ধুয়ে নেয়া ওয়াজিব। না ধুয়ে নামায পড়লে মাকরূহে তাহরীমীর সাথে নামায হয়ে যাবে, অবশ্য উক্ত নমায দ্বিতীয়বার পড়তে হবে। আর যদি এক দিরহামের চেয়ে বেশী হয় বা বিভিন্ন জায়গায় ছিটা লাগে আর তার পরমিান এক দিরহামের চেয়ে বেশী হয়ে যায় তাহলে তা না ধুয়ে নামায পড়া যাবে না। বরং উক্ত কাপড়ে নামায পড়তে চাইলে নাপাকী দূর করার জন্য তা ধুয়ে নেয়া ফরজ। তবে কেউ যদি কাপড়ের পেশাব লাগার স্থানটি ভুলে যায়, সুনির্ধারিত ভাবে বুঝতে না পারে যে, কাপড়ের কোন অংশে পেশাব লেগেছে , তাহলে চিন্তা-ফিকির করে একটি জায়গা নির্ধারণ করে ঐ জায়গাটি ধুয়ে নিবে। এভাবেও উক্ত কাপড় পাক হয়ে যাবে। কিন্তু পরবর্তিতে যদি তার নিকট স্পষ্ট হয়ে যায় যে, পেশাব অন্য জায়গায় লেগেছে, তাহলে ঐ কাপড় পরিধান করে যে কয় ওয়াক্ত নামায পড়েছে তা আবার পুনরায় পড়ে নিতে হবে। [ তথ্যসূত্র- ফাতওয়ায়ে আলমগীরী, আদ্দুররুল মুখতার, ফাতওয়ায়ে দারুল উলূম]

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
16 অক্টোবর, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর
29 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 912
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64663550
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...