802 বার দেখা হয়েছে
"ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সূর্যের মহাকর্ষ বলের আকর্ষনে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি  নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে (ঘড়ির কাঁটার বিপরীত দিকে) এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে । পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমন গতি বলে । ¤তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেনী)
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে এবং একই সঙ্গে উপবৃত্তাকার পথে একবার সূর্যের চারদিকে ঘুরে আসে। আপন কক্ষপথে পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে। পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে এবং দিন- রাত্রি ছোট- বড় হয়। পৃথিবী সবসময়ই সূর্য থেকে আলো ও তাপ পেয়ে থাকে। তবে পৃথিবীর সব স্থান বছরের সব সময় সমান আলো ও তাপ পায় না। এর কারণ পৃথিবী হেলানো অবস্থায় সূর্যের চারদিকে ঘোরে। হেলানো অবস্থায় সূর্যের চারদিকে ঘোরে বলে কখনো উত্তর মেরু সূর্যের কাছাকাছি আসে এবং দক্ষিণ মেরু দূরে সরে যায়। আবার এক সময় এর ঠিক উল্টোটাও ঘটে। আবার কখনো উত্তর মেরু সমান দূরত্বে থাকে। যখন পৃথিবীর যে অংশ সূর্যের কাছাকাছি থাকে তখন সে অংশ তাপ ও আলো বেশিক্ষণ ধরে পায়। ফলে পৃথিবীর সে অংশে দিন বড় ও রাত ছোট হয়। আর তাপ বেশি পায় বলে সে সময়টা হয় সে স্থানের জন্য গ্রীষ্মকাল। এর বিপরীত অংশে তখন তাপ কম পায় বলে শীতকাল হয় এবং আলো কম পায় বলে রাত বড় হয়। বার্ষিক গতির কারণে পৃথিবীর উত্তর গোলার্ধে ২১ জুন দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে বলে ওইদিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
11 মার্চ, 2025 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অমর
1 টি উত্তর
3 আগস্ট, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন কেউ একজন
2 টি উত্তর
23 আগস্ট, 2021 "পদার্থবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Abtar Hossain
1 টি উত্তর
1 টি উত্তর
27 ফেব্রুয়ারি, 2021 "পদার্থবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন manoj halder
1 টি উত্তর
5 জুলাই, 2020 "পড়াশোনা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 মে, 2020 "পদার্থবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Md Noor Alom
1 টি উত্তর
25 সেপ্টেম্বর, 2023 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন :
1 টি উত্তর
29 ডিসেম্বর, 2022 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
1 টি উত্তর
11 ডিসেম্বর, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
18 সেপ্টেম্বর, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন Aowlad
1 টি উত্তর
18 সেপ্টেম্বর, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন Aowlad
2 টি উত্তর
4 সেপ্টেম্বর, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন কেউ একজন

37,791 টি প্রশ্ন

37,186 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 13032
গতকাল ভিজিট : 19530
সর্বমোট ভিজিট : 64885427
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...