বৈশ্বিক এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (EPI) ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পরিবেশের সার্বিক সুরক্ষায় বিশ্বের ১৭৭টি দেশের মধ্যে সিঙ্গাপুরের অবস্থান ৬০তম। ১০০-এর মধ্যে দেশটির সামগ্রিক স্কোর ৪৬.০৬। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর (ASEAN) মধ্যে পরিবেশ সুরক্ষায় সিঙ্গাপুর প্রথম স্থান অধিকার করেছে।