438 বার দেখা হয়েছে
"পদার্থবিদ্যা" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
পৃথিবীতে আলো ও তাপ এর উৎস হল সূর্য । ভূপৃষ্ঠে সারাবছর সূর্যরশ্মি সমানভাবে পড়ে না। লম্বভাবে পতিত সূর্য রশ্মি ও তীর্যকভাবে পতিত সূর্য রশ্মির কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সারা বছর ধরে উষ্ণতা হ্রাস বৃদ্ধি দেখা যায়। উষ্ণতার তারতম্য অনুসারে বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটি ভাগ কে ঋতু বলে। ঋতুর পর্যায় ক্রমিক পরিবর্তন কে ঋতু পরিবর্তন বলে। এই ঋতু পরিবর্তনের কারণ গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। 

ঋতু পরিবর্তনের কারণ: বিভিন্ন কারণে উষ্ণতার তারতম্যের ফলে ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন হয়। এই কারণ গুলি হল - 

I) পৃথিবীর অভিগত গোলক আকৃতি : পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য সূর্য রশ্মি ভূপৃষ্ঠে কোথাও লম্বভাবে পরে, কোথাও বা তীর্যকভাবে পরে। তির্যক ও লম্বভাবে পতিত সূর্য রশ্মির মধ্যে উত্তাপ এর তারতম্য থাকায় কোথাও শীত কোথাও গ্রীষ্ম ঋতু দেখা যায়।

II) পৃথিবীর আবর্তন গতি : পৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি সংঘটিত হয় এর ফলে উষ্ণতার তারতম্য ঘটে ও ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে অর্ধেক পৃথিবীতে চির গ্রীষ্ম ও অর্ধেক পৃথিবীতে চির শীত বিরাজ করতো।

III) পৃথিবীর পরিক্রমণ গতি: পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপ বৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, যা পরিক্রমণ গতি নামে পরিচিত। এই পরিক্রমন গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময়ে সূর্য রশ্মি প্রাপ্তির তারতম্য দেখা যায়। যার দরুন ঋতু পরিবর্তন সংঘটিত হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
19 নভেম্বর, 2022 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন Opurbobd
1 টি উত্তর
19 নভেম্বর, 2022 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন Opurbobd
0 টি উত্তর
1 জুলাই, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
19 জানুয়ারি, 2021 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 14995
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64791953
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...