473 বার দেখা হয়েছে
"ব্যকরণ" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

ড. সুনীতিকুমার চট্টেঅপাধ্যায় এর মতে – “কোনো ভাষায় যে ভাষাবিদ উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক হইতে যাহা স্বয়ংসম্পূর্ণ, সেইরূপ একক উক্তিকে ব্যাকরণে বাক্য বলা হয়।” ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকা চাই – 

(ক) আকাঙ্ক্ষা (খ) আসত্তি (গ) যােগ্যতা 
✔ (ক) আকাক্ষা : বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা। যেমন- কলেজে আজ– এটুকু বললে বাক্য সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা থাকে। কিন্তু যদি বলা হয় ‘আজ কলেজে যাব না’ তবেই এ বাক্যে আকাক্ষা নিবৃত্তি হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন হয়েছে। 
(খ) আসত্তি : মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমন ভাবে পর পর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই অসত্তি। যেমন : ‘হয় হতে মেঘ বৃষ্টি’ এখানে পদ সন্নিবেশিত ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশ হয় নি। তাই এটিকে বাক্য বলা যাবে না। মনোভাব পূর্ণ ভাবে প্রকাশ করার জন্য পদগুলোকে নিম্নলিখিত ভাবে সাজাতে হবে।- ‘মেঘ হতে বৃষ্টি হয‘ এ বাক্যটি আসত্তিগুণ সম্পন্ন। 
(গ)যোগ্যতা : বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। যেমন – ‘হাতি আকাশে উড়ে যায়’ এ বাক্যটি ভাব প্রকাশে যোগ্যতা হারিয়েছে কারণ হাতি আকাশে উড়তে পারে না। যদি বলা হয় – পাখি আকাশে উড়ে যায় তবে একটি যোগ্যতা সম্পন্ন বাক্য হবে কারণ পদের অন্তর্গত এবং ভাবগত সমন্বয় রয়েছে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
3 মে, 2023 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
28 জুন, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর
28 জুন, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর
14 মার্চ, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন manoj halder
1 টি উত্তর
27 ফেব্রুয়ারি, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
5 জুন, 2020 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Bodrul Alom

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
19 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 19 জন অতিথি
আজকে ভিজিট : 6261
গতকাল ভিজিট : 34254
সর্বমোট ভিজিট : 66272558
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...