371 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

আমার স্ত্রীর ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখে এম,আর, করানো হয়। পরবর্তী ৩ মাস মাসিক স্বাভাবিক ছিল। মে মাসে ১২ তারিখে তার মাসিক হয়। মাসিক বন্ধ হবার পর অনিরাপদ মিলনের ১ দিন পরে তাকে "ইমকন" ওষুধ খাওয়ানো হয়। 

অতঃপর জুন মাসে ৭ তারিখ হতে নিরাপত্তা ছাড়াই মিলন হয়। আজকে জুন মাসের ১৫ তারিখ এখন পর্যন্ত মাসিক হয় নাই। আজকে কাঠি পরিক্ষা করি। এতে পজিটিভ রেজাল্ট আসছে। এম, এম, কিট ব্যবহার করতে চাচ্ছি। উপায় জানতে চাই।

অগ্রিম ধন্যবাদ। 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
এমএমকিট সেবনের আগে আরো কিছু পরিক্ষা করা জরুরী ৷ যেমন কিট পরিক্ষা পুনরায় করুন৷ কেননা কিটে সব সময় সঠিক ফল নাও পেতে পারেন৷ 

আবার গর্ভের অবস্থা জানার জন্য এমএমকিট সেবনের আগে আলট্রাসনোগ্রাফি করাটাও জরুরী ৷ কেননা এমএমকিট সেবন করলে কেবল জরায়ুতে থাকা গর্ভ নষ্ট হতে পারে৷ অনেক সময় বাচ্চা বা ভ্রুন জরায়ুর বাইরে থাকে ৷ সেক্ষেত্রে এমএমকিট সেবন করলে কোন কাজ হবে না৷ তাই আলট্রাসনো করে দেখাটা অবশ্যই অবশ্যই জরুরী ৷ আশা করি বুঝতে পেরেছেন৷ 

এবার আসি মূল কথায়, সন্তান হত্যা করা মহা পাপ৷ এজন্য পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে৷ তাই সন্তান হত্যার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন৷ যে পৃথিবীতে আসতে চায় তাকে আসতে দিন ৷ 

তাছাড়া এমএমকিট সেবন করে পরবর্তীতে অনেক সমস্যা হয় ৷ এজন্য সেবন না করাই উত্তম ৷ ধন্যবাদ ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
27 মে, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
2 ডিসেম্বর, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর

38,226 টি প্রশ্ন

37,719 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,950 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 27233
গতকাল ভিজিট : 49310
সর্বমোট ভিজিট : 66160960
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...