384 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
বিজ্ঞান এ বিষয়ে ৯টি কারণ তুলে ধরেছে।
১। যখন দু’জন মানুষ সত্যিই এক রকম : প্রেমের ব্যাপারে প্রচলিত কথা অপোজিট অ্যাট্রাক্ট। তবে বিজ্ঞান কিন্তু এই যুক্তি একেবারে উড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানের দাবি, দু’জনের ব্যক্তিত্বে, পছন্দ-অপছন্দে যত মিল থাকে, তারা একে অপরকে তত বেশি আকৃষ্ট করে।
২। নিজের বাবা বা মায়ের সঙ্গে চেহারায় মিল : মনোবিদরা জানাচ্ছেন, কোনও পুরুষের সঙ্গে বাবার চেহারায় মিল থাকলে মহিলারা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন। অন্যদিকে, যে কোনও মহিলার সঙ্গে তার মায়ের চেহারায় মিল থাকলে পুরুষরা সেই মহিলার দিকে সহজে আকৃষ্ট হতে পারেন।
৩। গায়ের গন্ধ : প্রেমের সাথে গন্ধের সম্পর্ক খুব গভীর। পশুজগতেও আকর্ষণের ঘটনা ঘটে ফেরোমনের সাহায্যে।একে অপরের গায়ের গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে প্রেমে পড়ার প্রবল।
৪। খোলা হাত, খোলা মন : কথা বলার সময় হাত পকেটে পুরে রাখলে বা কাঁধ শক্ত করে রাখলে সে মানুষের প্রেমে পড়া সহজ নয়। কে কতটা সহজ ভাবে মিশছেন তা তার শরীরি ভাষাতেই ফুটে ওঠে।আলাপচারিতার সময় শরীর রিল্যাক্সড থাকলে, খোলা হাতে কথা বললে তার প্রতি মানুষ সহজে আকৃষ্ট হন।প্রেমেও পড়েন।
৫। চোখের ভাষা : প্রেমের প্রথম সম্মতি কিন্তু চোখে চোখেই হয়। সব মানুষেরই চোখের ভাষা আলাদা। একে অপরের চোখের ভাষা পড়তে পারলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে।বিজ্ঞান জানাচ্ছে, একে অপরের চোখের দিকে টানা দুই মিনিট বা তার বেশি সময় তাকিয়ে থাকার অনুভূতি যদি মনোরম হয় তবে প্রেমে পড়তে পারেন।
৬। পোষ্য কুকুর : ইউনিভার্সিটি অফ মিশিগানের এক গবেষণা জানাচ্ছে যে সব পুরুষদের কুকুর পোষ্য রয়েছে তাদের প্রতি মহিলারা সহজে আকৃষ্ট হন। পোষ্য থাকলে মহিলারা সেই পুরুষদের মধ্যে স্নেহশীল, কেয়ারিং মানুষের সন্ধান পান। এদের সঙ্গে মহিলারা দীর্ঘকালীন সম্পর্কে যেতে চান।
৭। মিউজিক : ফ্রান্সের একদল গবেষক জানাচ্ছেন যে পুরুষরা কোনও বাদ্যযন্ত্র বাজাতে পারেন মহিলারা তাদের প্রতি সহজে আকৃষ্ট হন। এই গবেষণায় তারা ৩০০ জন মহিলাকে দু’জন পুরুষের ছবি দেখান। একজনের হাত ছিল গিটার কেস, অপর জনের হাতে স্পোর্টস কিট। বেশির ভাগ মহিলাই তাদের পছন্দের ভোট দিয়েছেন গিটার কেস হাতে পুরুষের পক্ষে।
৮। লাল রং : লাল রঙের সঙ্গে প্রেম, প্যাশনের সম্পর্ক খুবই গভীর। দেখা গিয়েছে যে মহিলারা লাল রঙের পোশাক পরতে পছন্দ করেন বা পরেন, তাদের প্রতি পুরুষরা সহজে আকৃষ্ট হন।
৯। দাড়ি : দাড়িওলা পুরুষরা মহিলাদের সহজে আকৃষ্ট করতে পারেন। ক্লিন শেভ করা মুখের থেকে হালকা দাড়ি বা ঘন দাড়ি মহিলাদের আকৃষ্ট করে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
17 ডিসেম্বর, 2022 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Doremon
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
0 টি উত্তর
15 জুন, 2021 "প্রেম ভালোবাসা" বিভাগে প্রশ্ন করেছেন রাব্বি
1 টি উত্তর
0 টি উত্তর
28 সেপ্টেম্বর, 2019 "ঝাড়ফুঁক" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 12036
গতকাল ভিজিট : 26130
সর্বমোট ভিজিট : 64952076
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...