609 বার দেখা হয়েছে
"মেডিসিন" বিভাগে করেছেন
সঠিক উত্তর চাই !

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
রাতকানা রোগ হয় "ভিটমিন এ" এর অভাবে । এজন্য সর্বপ্রথম রাতকানা রোগীর ভিটামিন এর অভাব পূরণ করতে হবে ।

ভিটামিন ‘এ’-র উৎসগুলো হচ্ছে ।
>> প্রানিজ উৎস :- ডিম, দুধ, মাখন, কলিজা, মাছ,মাছের তেল, মাংস ইত্যাদি। >> উদ্ভিজ উৎস : (ক) মিষ্টি কুমড়ো শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, লাল শাক, কচু শাক, পাট শাক, মুলো শাক ,হেলেঞ্চা শাক, সজনে পাতা, মিষ্টি কুমড়ো, গাজর, মিষ্টি আলু, শালগম ইত্যাদি। (খ) পাকা আম, পাকা পেঁপে, পাকা কাঁঠাল ইত্যাদি। ভিটামিন ‘এ’ এর অভাব দূরীকরণে করণীয় শিশুকে জন্মের পরপরই মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শাক সবজি/ডিম/মাছ/মাংস তেল দিয়ে নরম করে রান্না করে খাওয়াতে হবে ও হলুদ ফলমূল খেতে দিতে হবে।
৯ মাস বয়সে শিশুকে হামের টিকার সঙ্গে ভিটামিন ‘এ’ (১ লক্ষ আই ইউ) খাওয়াতে হবে। শিশুর ১৬ মাস বয়সে ভিটামিন ‘এ’ দ্বিতীয় ডোজ (২ লক্ষ আই ইউ) ডিপিটি/ ওপিভি বুস্টার ডোজের সঙ্গে খাওয়াতে হবে। তার পর ৬ মাস অন্তর ৫ বছর বয়স পর্যন্ত ভিটামিন ‘এ’ ডোজ খাইয়ে যেতে হবে। রাতকানা, দীর্ঘমেয়াদী ডায়েরিয়া, মারাত্মক অপুষ্টি ও হামের পর শিশুদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ দিয়ে চিকিৎসা করাতে হবে। প্রসূতি মা-কে সন্তান জন্মের ৬ সপ্তাহের মধ্যে (সম্ভব হলে জন্মের পরপরই) ভিটামিন ‘এ’ (২ লক্ষ আই.ইউ) খাওয়াতে হবে। গর্ভবতী ও প্রসূতি মাকে তার পুষ্টি ও শিশুর সুস্বাস্থ্যর জন্য বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সবুজ শাক সবজি, হলুদ ফলমূল,ডিম, মাছ, মাংস খেতে দিতে হবে।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
রাতকানা রোগের ঔষধের নাম- Retinitis pigmentosa তথ্যসূত্রঃ www.ওষুধ.com/

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
13 জুন, 2021 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন শারিয়ার৫১
1 টি উত্তর
2 টি উত্তর
13 জুন, 2021 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন শারিয়ার৫১
1 টি উত্তর
12 জুন, 2021 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন শারিয়ার৫১
1 টি উত্তর
13 জুন, 2021 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন শারিয়ার৫১
1 টি উত্তর
13 জুন, 2021 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন শারিয়ার৫১
1 টি উত্তর
29 জুলাই, 2025 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন iansaikoth

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 24670
গতকাল ভিজিট : 21503
সর্বমোট ভিজিট : 64938591
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...