463 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

সূরা ফাতিহার ফজিলতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। ‘খাজিনাতুল আসরার’ কিতাবে উল্লেখ করা হয়েছে, ‘ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লাহসহ সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে, সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার পেয়ে যাবে’। 

হজরত আলী রা: বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না। 
হজরত ইমাম জাফর সাদেক রা: বলেছেন, ‘৪১ বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে’। (তাওয়ারিখে মদিনা)। 
হজরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, একবার এক সফরে আমাদের এক সাথি জনৈক গোত্রপতিকে শুধু সূরা আল ফাতেহা পড়ে ফুঁ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান (বুখারী শরীফ :৫৪০৫)। 
এ দেখে রাসূল (সা.) তাকে জিজ্ঞেস করেছিলেন, এটা যে রকিয়্যাহ (অর্থাৎ পড়ে ফুঁ দেয়ার সূরা) তা তুমি কেমন করে জানলে? (তাফসীরে ইবনে কাসীর)। 

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) ফরমিয়েছেন, তোমরা সূরা ফাতেহা পড়। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহপাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। যখন আমার বান্দা বলে, আররাহমানির রাহিম, তখন আল্লাহপাক বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে, মালিকি ইয়াওমিদ্দীন, তখন আল্লাহপাক বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে, ইয়্যাকানাবুদু ওয় ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহপাক বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝে কথা। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে, ইহদিনাস সিরাতল মুস্তাকিম...শেষ পর্যন্ত। 
আল্লাহপাক বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য, তাই রয়েছে, যা সে চায় (মুসলিম শরীফ :৩৯৫) ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
13 জানুয়ারি, 2024 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন TANJIMHASAN
1 টি উত্তর
19 মে, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
19 মে, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
19 মে, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
9 মে, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
2 টি উত্তর
1 টি উত্তর
9 মে, 2021 "ইসলাম ধর্ম" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর
9 মে, 2021 "ইসলাম ধর্ম" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর
9 মে, 2021 "ইসলাম ধর্ম" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
18 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 18 জন অতিথি
আজকে ভিজিট : 35807
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64623762
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...