457 বার দেখা হয়েছে
"সাধারন জ্ঞান" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন



image


ফুলটি দেখতে মৌমাছির মত মনে হলেও এটি আসলে একটি ফুল। এই অদ্ভুত প্রজাতির ফুলটির নাম টলুমনিয়া হেনেকেনি (Tolumnia henekenii)। ক্যারিবিয়ান এ ফুলটি পরাগ বহনকারী স্ত্রী মৌমাছির চেহারা হুবহু অনুকরণ করতে পারে। আর এই দুষ্টুমি করেই এরা পুরুষ পতঙ্গকে আকৃষ্ট করে। 

পুরুষ মৌমাছি যখন এই ফুলের সাথে সঙ্গমের চেষ্টা করে, তখন ফুলটি পরাগায়িত হয়। এই ধুরন্ধর দুষ্টুবুদ্ধি ফুলের দুষ্টুমি করার আরও একটি কারণ আছে। এরা অনেক সময় সেন্ট্রিস ফেরুজেনিয়া (Centris ferruginea) পুরুষ মৌমাছির মতাে ছদ্মবেশ ধারণ করতে পারে।

 এই প্রজাতির পুরুষ মৌমাছিরা সাধারণত বেশ কর্মক্ষম ও প্রণয়ী মৌমাছি। পাশাপাশি এর বদমেজাজ ও দাপটে নিজেদের অঞ্চলে ঘােরাফেরা করে। তাদের প্রতিদ্বন্দ্বী মৌমাছিকে দেখলেই তারা ঝাপিয়ে পড়ে প্রবল বিক্রমে। মাঝখান দিয়ে ছলচাতুরে ফুলের বেশ সুবিধা হয়ে যায়। কারণ যখনই সেন্ট্রিস মৌমাছিরা অবিকল মৌমাছির মতাে এই ফুলেদের দেখতে পায়, তখন রেগেমেগে আক্রমণ করে বসে। 

সেই ফাঁকে ছদ্মবেশী ফুল পরাগায়িত হয়। এর অবশ্য একটা ভালাে দিকও আছে! এই প্রতারক ছদ্মবেশী ফুলের কারণেই কিন্তু পুরুষ সেন্ট্রিস মৌমাছিরা প্রতিরক্ষার ব্যাপারে খুব পারদর্শী হয়ে ওঠে। যখন সত্যি সত্যি তাদের প্রতিরক্ষার প্রয়ােজন হয়, তখন তাদের আর হেরে যাওয়ার ভয় থাকে না। সেই প্রবাদের কথা মনে পড়ে যায়, প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
16 ফেব্রুয়ারি, 2025 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন TAKRIMISLAM
1 টি উত্তর
16 ফেব্রুয়ারি, 2025 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন TAKRIMISLAM
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
0 টি উত্তর
28 সেপ্টেম্বর, 2019 "ঝাড়ফুঁক" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
21 ডিসেম্বর, 2025 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন MuazMahmud
1 টি উত্তর
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2025 "বাংলাদেশ" বিভাগে প্রশ্ন করেছেন MuazMahmud
0 টি উত্তর
9 জানুয়ারি, 2025 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন Farukinfo

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 10220
গতকাল ভিজিট : 21503
সর্বমোট ভিজিট : 64924149
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...