428 বার দেখা হয়েছে
"ওয়েব সাইট" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
ধরুন আপনার সাইটে একটি সিকিউর এবং লুকায়িত লগইন পেজ লিঙ্ক রয়েছে, অনেক সময় তো আপনার নিজের ভুলের কারণেই আপনার সাইট হ্যাকারদের জন্য উন্মুক্ত হয়ে থাকে। আপনি হয়তো এমন কোন লিঙ্ক গুগলের কাছে যেখানে প্রবেশ করে আপনি সাইট লগইন করেন। এখন ধরুন ঐ পেজটি গুগল সার্চ রেজাল্টে ইনডেক্স করে রেখেছেন, মানে হ্যাকার একটু চালাকি খাটিয়ে গুগল সার্চ করলেই আপনার সাইটের লগইন পেজ পেয়ে যাবে এবং সেখানে অ্যাটাক করতে পারে অ্যাক্সেস পাওয়ার জন্য। প্রফেশনাল ভাবে ওয়েবসাইট হ্যাকিং করার ক্ষেত্রে হ্যাকার অবশ্যই সাইটটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকে এবং ডাটা কালেক্ট করতে থাকে। আপনি সাইটে কোন থিম ব্যবহার করেছেন, কোন সফটওয়্যার দিয়ে সাইট’টি বিল্ড করেছেন, কোন প্লাগইন গুলো ব্যবহার করছেন, ইত্যাদি। এখন হয়তো আপনার সাইটের মধ্যে বা আপনার নিজের বা কোডের কোন সমস্যা নেই। কিন্তু আপনি যে থিম ব্যবহার করেছেন বা প্লাগইন ব্যবহার করেছেন, হয়তো সেটা ত্রুটিপূর্ণ, এর ফলেও আপনার সাইট সহজেই হ্যাক হয়ে যেতে পারে। হ্যাকার আপনার সাইটের সমস্ত তদন্ত ডাটা গুলো একত্রিত করে এবং আপনার প্রত্যেকটি সফটওয়্যার, প্লাগইন, থিম ইত্যাদির ভার্সন চেক করে দেখে। সেগুলতে ত্রুটি খোঁজার চেষ্টা করে, যদি পুরাতন কোন ভার্সন থিম বা প্লাগইন ব্যবহার করেন, হ্যাকার গুগল করে খুঁজে বেড় করার চেষ্টা করে সেগুলোতে কি ত্রুটি ছিল, হ্যাক করা যাবে কিনা, এভাবেই সে সাইট হ্যাক করার জন্য প্রস্তুতি গ্রহন করে। তবে যখন কোন টার্গেট করা ওয়েবসাইট হ্যাক করার চিন্তা করা হয়, সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়, আগেই বললাম, হ্যাকারকে সাইট’টি স্টাডি করতে হয়। অনেক সময় তো কোন কোডিং আর হ্যাকিং বিদ্যা না খাটিয়ে জাস্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সাইট হ্যাক করা হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
6 মার্চ, 2023 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
3 মে, 2021 "ওয়েব সাইট" বিভাগে প্রশ্ন করেছেন Md.Suny
1 টি উত্তর
1 টি উত্তর
5 জানুয়ারি, 2025 "ওয়েব সাইট" বিভাগে প্রশ্ন করেছেন mdrony70
0 টি উত্তর
28 আগস্ট, 2023 "ওয়েব সাইট" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
14 ডিসেম্বর, 2021 "ওয়েব সাইট" বিভাগে প্রশ্ন করেছেন Himel

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 31674
গতকাল ভিজিট : 38066
সর্বমোট ভিজিট : 64732354
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...