825 বার দেখা হয়েছে
"রসায়ন বিদ্যা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
ভৌত পরিবর্তন 1. যে পরিবর্তনের ফলে শুধুমাত্র বস্তু বা পদার্থের অবস্থার বা আকার- আকৃতির পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন– তাপ প্রয়োগের ফলে তরল পানি বাষ্পে পরিণত হওয়া ভৌত পরিবর্তনের উদাহরণ। 2. বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়। 3. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না। 4. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না। 5. ভৌত পরিবর্তন অস্থায়ী। সাধারণ পরিবর্তনের কারণ (যেমন, তাপ ও চাপ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। 6. তাপশক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে। রাসায়নিক পরিবর্তন 1. যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু বা পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন– লোহায় মরিচা পড়া রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 2. বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। 3. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ন নতুন অণুর সৃষ্টি হয়। 4. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়। 5. এ পরিবর্তন স্থায়ী। বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না। 6. তাপশক্তির শোষণ বা উদগিরণ অবশ্যই ঘটবে।

এরকম আরও কিছু প্রশ্ন

3 টি উত্তর
2 টি উত্তর
14 জানুয়ারি, 2025 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন 12425
1 টি উত্তর

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 3564
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64635606
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...