394 বার দেখা হয়েছে
"গবেষণা" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সমুদ্রের জলে লবণ আসে ভূপষ্ঠের শিলা থেকে। বাতাসে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানিতেও থাকে। ফলে কার্বন ডাইঅক্সাইড ও পানির সংমিশ্রণে তৈরি হয় কার্বনিক এসিড। এই কার্বনিক এসিডের কারণে বৃষ্টির পানি সামান্য এসিডিক হয়।

এই বৃষ্টি যখন ভূ-শিলার ওপর পড়ে তখন শিলা ক্ষয় হয়। তেমনি বৃষ্টির পানি শিলা ভেঙেও ফেলে। এ প্রক্রিয়ায় সৃষ্টি হয় আয়ন। শিলার আয়ন বৃষ্টির পানি ও নদীর স্রোতে ধুয়ে সমুদ্রে গিয়ে পড়ে। দ্রবীভূত আয়নের একটা বড় অংশ আবার অর্গানিজম দ্বারা ব্যবহৃত ও অপসারিত হয়। আর বাকি আয়ন দীর্ঘদিন ধরে জমা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এর ঘনত্ব বাড়ে।সমুদ্রের জলে সবচেয়ে বেশি থাকে ক্লোরাইড আর সোডিয়াম। এ দুটো আবার একসঙ্গে ৯০ শতাংশের বেশি আয়ন তৈরি করে। বলাই বাহুল্য, সোডিয়াম ও ক্লোরাইড স্বাদে লবণাক্ত। হিসেব করে দেখা যায়, এক ঘন মাইল সমুদ্রজলে লবণের (সোডিয়াম ক্লোরাইড) মাত্রা থাকে একশো ২০ মিলিয়ন টন। ধারণা পেতে বলা যায়, পৃথিবীর সমুদ্র থেকে সব লবণ যদি তুলে জমা করা যেতো, তবে সে লবণ স্তুপের উচ্চতা হতো পাঁচশো ফুট! যা ৪০ তলা একটি অফিস বিল্ডিংয়ের সমান। তাহলে বোঝো, সমুদ্রের জল কেন এত লবণাক্ত হয়!
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

সমুদ্রের পানিতে মিশে থাকা লবণের কারণে সমুদ্রের পানি লোনা হয়ে থাকে। পৃথিবীর সেই আদিকাল থেকে ডাঙার ওপর থেকে পানি গড়িয়ে হয়ে ডাঙার পরিমাণ বাড়ছে আর সমুদ্রের আয়তন যাচ্ছে কমে। ডাঙার মাটি-পাথরে যা যা আছে, পলির সঙ্গে এসে পড়ছে সমুদ্রের পানিতে। তার সঙ্গে এসে পড়ছে প্রচুর লবণ। তাই সমুদ্রের পানি এত লোনা যে তা খাওয়াই যায় না। 



এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
29 ডিসেম্বর, 2021 "গবেষণা" বিভাগে প্রশ্ন করেছেন md titom
1 টি উত্তর
22 ফেব্রুয়ারি "গবেষণা" বিভাগে প্রশ্ন করেছেন Farukinfo
1 টি উত্তর
11 জুলাই, 2021 "আইকিউ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
15 সেপ্টেম্বর, 2023 "বৈজ্ঞানিক" বিভাগে প্রশ্ন করেছেন M.S.C_Safwana
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
13 অক্টোবর, 2021 "আন্তর্জাতিক বিষয়" বিভাগে প্রশ্ন করেছেন Md.Masud rana
2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
7 সেপ্টেম্বর, 2019 "ভূমন্ডল ও সৌরজগৎ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
23 জানুয়ারি "গবেষণা" বিভাগে প্রশ্ন করেছেন Farukinfo
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
7 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 7 জন অতিথি
আজকে ভিজিট : 11183
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64788142
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...