522 বার দেখা হয়েছে
"শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
যেহেতু সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে ভাবছে , তাই অ্যাসাইনমেন্টের ব্যাপারে তেমন কোনো নির্দেশনা আছে বলে আমার মনে হয় না ।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
গত বছরের মতো এ বছরও মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) মাউশির ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। আগামী শনিবার (২০ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে।

গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে। সপ্তাহ শুরুর দুদিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে মাউশির ওয়েবসাইটে। সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরি/অনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট নেবে। অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে গত বছর ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ২০২১ শিক্ষাবর্ষে নির্ধারিত পাঠ্যসূচির কার্যক্রম শুরু করা হয়ে ওঠেনি। এ কারণে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়া অব্যাহত রাখতে গত বছরের মতো ২০২১ শিক্ষাবর্ষে ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2021 "ক্রিকেট" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2021 "ফুটবল" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
9 ফেব্রুয়ারি, 2021 "ক্রিকেট" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
9 ফেব্রুয়ারি, 2021 "ক্রিকেট" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 3965
গতকাল ভিজিট : 26674
সর্বমোট ভিজিট : 64807589
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...