605 বার দেখা হয়েছে
"রসায়ন বিদ্যা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
১৯৩২ সালে ব্রিটিশ পদার্থবিদ জেমস। চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন । নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। সেখানে তার সঙ্গী প্রোটন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রন নামের ক্ষুদ্র এক কণা ।তখন মনে করা হতে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন প্রকৃতির তিন মূল কণিকা। এই তিন কণিকা। দিয়েই প্রকৃতির সব বস্তু তৈরি। কিন্তু ১৯৬৪ সালে আমেরিকান পদার্থবিদ মারে গেলম্যান শোনালেন কোয়ার্ক নামের আরেক ক্ষুদ্র কণার গল্প । কোয়ার্ক প্রোটন কিংবা নিউট্রনের চেয়েও ছােট। সত্যি বলতে কি, কোয়ার্ক দিয়ে তৈরি প্রোটন আর নিউট্রন । মোট ছয় রকম কোয়ার্ক আছে প্রকৃতিতে। এদের মধ্যে দুটি হলাে আপ আর ডাউন কোয়ার্ক। দুটি আপ কোয়ার্ক আর একটি ডাউন কোয়ার্ক মিলে তৈরি করে প্রোটন। অন্যদিকে দুটি ডাউন কোয়ার্ক আর একটি আপ কোয়ার্ক দিয়ে নিউট্রন তৈরি হয়।মূল কণিকার চার্জ থাকে। কোয়ার্কেরও আছে। ইলেকট্রনের চার্জ -১, ঋণাত্মক কিন্তু পূর্ণ সংখ্যা । কোয়ার্কদের চার্জ পূর্ণ সংখ্যা নয় । আপ কোয়ার্কের চার্জের +২/৩ ও ডাউন কোয়ার্ক চার্জ -১/৩। নিউট্রনের দুটি ডাউন কোয়ার্ক ধনাত্মক ও একটি আপ কোয়ার্ক ধনাত্মক। চার্জের যোগফল শূন্য (-১/৩-১/৩+২/৩ =০)। অর্থাৎ নিউট্রনের ভেতর আপ আর ডাউন। কোয়ার্কের ধনাত্মক চার্জ পরস্পরকে কাটাকাটি করে দেয়। এ কারণে নিউট্রন চার্জ শূন্য বা নিরপেক্ষ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
12 মে, 2020 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন রাফাত
1 টি উত্তর
3 আগস্ট, 2021 "মোবাইল" বিভাগে প্রশ্ন করেছেন Md.Sabbir
2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
11 অক্টোবর, 2019 "আবিষ্কার" বিভাগে প্রশ্ন করেছেন Minka

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
14 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 14 জন অতিথি
আজকে ভিজিট : 28358
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64616315
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...