541 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নয়; তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। (সুরা আহযাবঃ ৩৩:৪০)।আল্লাহ বলেন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন পুরুষ মানুষের পিতা নন। বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নাবী। মানুষেরা যখন যায়েদ (রাঃ) কে যায়েদ বিন মুহাম্মাদ নামে সম্বোধন করতে লাগল তখন তাদের এ সম্বোধনকে নিষেধাজ্ঞা দিয়ে এ আয়াতটি নাযিল করা হয়।আল্লাহ তাআলা নিষেধ করছেন যে, এরপরে যেন যায়েদ ইবনে মুহাম্মাদ বলা না হয়। অর্থাৎ তিনি যায়েদ (রাঃ) এর পিতা নন। যদিও তিনি তাকে পুত্র বানিয়ে নিয়েছিলেন।রাসূলুল্লাহ (সঃ) এর কোন পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত জীবিত থাকেননি। কাসেম, তাইয়েব ও তাহের নামক তার তিনটি পুত্র সন্তান হযরত খাদীজা (রাঃ) এর গর্ভজাত ছিলেন। কিন্তু তিনজনই শৈশবে ইন্তেকাল করেন।হযরত মারিয়াহ কিবতিয়াহ (রাঃ) এর গর্ভজাত একটি পুত্র সন্তান ছিলেন, তার নাম ছিল ইবরাহীম। তিনি দুগ্ধ পান অবস্থাতেই ইন্তেকাল করেন।হযরত খাদীজা (রাঃ) এর গর্ভজাত রাসূলুল্লাহ (সঃ) এর চার কন্যা সন্তান ছিলেন। তারা হলেন হযরত যয়নাব (রাঃ), হযরত রুকাইয়া (রাঃ), হযরত উম্মে কুলসুম (রাঃ) ও হযরত ফাতিমা (রাঃ)। তাদের মধ্যে তিনজন তার জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন। শুধুমাত্র হযরত ফাতিমা (রাঃ) তার ইন্তেকালের ছয় মাস পরে ইন্তেকাল করেছিলেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
29 অক্টোবর, 2021 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
2 টি উত্তর
14 ডিসেম্বর, 2019 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 10183
গতকাল ভিজিট : 23799
সর্বমোট ভিজিট : 64837597
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...