414 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

হায়েজঃ- 

সাধারণত মেয়েরা বয়োঃপ্রাপ্ত হলে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিন পর্যন্ত এক ধরনের ব্লিডিং হয়, ইংরেজিতে একে পিরিয়ড বা মিনস বলা হয়। ফিকহের ভাষায় একেই হায়েজ বলা হয়। হায়েজের সর্বনিম্ন সময় হল তিন দিন। আর সর্বোচ্চ সময় হলো দশদিন। 

নেফাসঃ-

 সাধারণত সন্তান প্রসবের পর সদ্য মা হওয়া মেয়েদেরও এক ধরনের ব্লিডিং হয়, এটা সর্বোচ্চ ৪০ দিন হয়, সর্বনিম্নের কোন সময়সীমা নির্ধারণ নেই। একদিন বা তার চেয়েও অল্প সময়ে এই ব্লিডিং বন্ধ হয়েও যেতে পারে। ফিকহের ভাষায় এটাকেই নিফাস বলা হয়। 

ইস্তিহাজাঃ- 

 উপরে হায়েজ ও নিফাসের সংজ্ঞা দেয়া হয়েছে। হায়েজের সর্বনিম্ন সময় বলা হয়েছে ৩ দিন আর সর্বোচ্চ সময় বলা হয়েছে ১০ দিন। আর নেফাসের সর্বনিম্ন কোন সময় নেই। তবে সর্বোচ্চ সময় হলো ৪০ দিন। এখন হায়েজের এই সর্বনিম্ন ৩ দিনের কম অথবা ১০ দিনের বেশী  এবং নেফাসের সর্বোচ্চ ৪০ দিনের বেশী যতদিন ব্লিডিং দেখা যায়,  ওই ব্লিডিংকেই ইস্তেহাজা বলে। 

প্রকাশ থাকে যে, যদি কোনো মেয়ের সাধারণ নিয়ম থেকে বেশীদিন হায়েজ দেখা যায়, তাহলে দশদিন পর্যন্ত তাকে ঋতুবতী ধরা হবে। অর্থাৎ সেই ব্লিডিংকে হায়েজ হিসেবে গণ্য করা হবে। আর যদি ১০ দিন থেকে বেশী সময় পর্যন্ত ব্লিডিং দেখা যায়, তাহলে সাধারণ নিয়মের পরের সব কয়দিনকে ইস্তেহাজা বলে। আর যে মেয়ের মেয়ের হায়েজ প্রথম আরম্ভ হয়েছে তার যদি ১০ দিন থেকে বেশী সময় পর্যন্ত ব্লিডিং দেখা যায়, তাহলে তার ওই ১০ দিনের বেশী দিনগুলো ইস্তেহাজা ধর্তব্য হবে। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
28 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
28 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 12594
গতকাল ভিজিট : 34254
সর্বমোট ভিজিট : 66278890
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...