569 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমার ৪মাসের বাচ্চা নষ্ট হয়ে গর্ভপাত হয়ে যায়। এরপর অনেক বেশি ব্লাড যাওয়া শুরু হয় স্থানীয় গ্রাম্য ডাক্তারের চিকিতসা নিলে ব্লাড কয়েকদিন বন্দ থাকে এখন আবার অতিরিক্ত ব্লাড যাচ্ছে। গর্ভপাতের আজকে ৫১তম দিন। গতকাল usg করালে ডাক্তার বলেছে বাচ্ছার একটা অংশ রয়ে গেছে। এমএমকিট দিয়েছে সেবনের জন্য। কিন্তু ঘুমের কোন ঔষধ দেয় নি, গর্ভপাতের পর থেকে ঘুম একদমিই নাই বললেই চলে। এখন গর্ভপাতের সময় বেশি হওয়ায় এতে কি কোনো ক্ষতি হবে। আমি কি সিদ্ধান্ত নিতে পারি।

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
গর্ভপাত হওয়ার পর গর্ভের কিছু অংশ ভিতরে যদি থেকেই যায় তাহলে এমন সমস্যা দেখা দেয়, সহজে রক্ত বন্ধ করা যায় না৷ ভালোই হয়েছে আপনি আলট্রাসনোগ্রাফি করে বিষয়টি জানতে পেরেছেন৷ 

এখন এমএমকিট সেবন করে ৫ - ৭ দিন পর আবার আলট্রাসনোগ্রাফি করে দেখবেন সব কিছু বের হয়েছে কিনা ? যদি ক্লিয়ার না হয় তাহলে ক্লিনিকে ভর্তি হয়ে কোন গাইনি সার্জনের কাছে ডিঅ্যান্ডসি করিয়ে নিবেন৷ ডিঅ্যান্ডসি করালে ভিতর থেকে সব কিছু বের করে ফেলবে৷ 

তারপর সুস্থ হবেন আশা করা যায়৷ আর সুস্থ হলে ঘুম ঠিক হয়ে যাবে৷ এটা টেনশন এবং হরমোন জনিত সমস্যার কারণে হচ্ছে৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 1069
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64853950
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...