454 বার দেখা হয়েছে
"পারিবারিক আইন" বিভাগে করেছেন
আমাদের একটি জমিতে হাইকোর্ট পর্যন্ত রায় আছে।

এখন শুনতেছি বিবাদী ঐ জমি একজন প্রভাবশালী ব্যক্তির নিকট বিক্রী করে দিছে। তারা নাকি খুব শীঘ্রই জমি দখল করতে আসবে। বর্তমানে জমি আমাদের দখলে আছে। কি করণীয় আমাদের ? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
প্রথম কথা হল, তাদের ঐ বিক্রি এ্যাপারেন্টলি বৈধ নয়। একটা জমি বিক্রি তখনই বৈধ হয় যখন সেখানে প্রস্তাব-গ্রহণ, পণ মূল্য এবং সর্বোপরী বিক্রিত জমির দখল দেওয়া হয়। যেহেতু জমির দখল আপনাদের সুতরাং তাদের বেচা-বিক্রি 'পেপার ট্রান্সেকশন' ব্যতীত আর কিছুই নয়। 

দ্বিতীয় বিষয় হল, হাইকোর্ট পর্যন্ত আপনাদের রায় আছে ফলে জমির মালিকানার অনুমান আপনাদের পক্ষে। এখন প্রশ্ন আপনারা কি করবেন? 

এর উত্তরে বলা যায় আপনার প্রশ্নের মধ্যেই এর উত্তর আছে। আপনার অনুমান তারা ঐ জমি অন্যত্র বিক্রি করেছে; অর্থাৎ আপনি শিওর না। শুধু অনুমানের উপর কোন আদালত থেকে আপনি কোন প্রতিকার পাবেন না। যদি কেউ জমির মালিকানা দাবী করতে আসে বা দখল চাইতে আসে তখন আপনি বা আপনারা আদালতের দারস্থ হতে পারবেন। 

আর যদি জমি নিয়ে শান্তি ভঙ্গের আশংকা থাকে তাহলে এডিএম কোর্টে দ্রুত কিন্তু অস্থায়ী প্রতিকারের জন্য যেতে পারবেন। বা দেওয়ানী আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশনের) জন্য যেতে পারবেন। এছাড়া, তারা যদি জমি থেকে বেদখলের জন্য হুমকি দেয়-ভয়ভীতি দেয় তাহলে থানায় জি,ডি করে রাখতে পারবেন।

তবে আবারো বলছি , আরো ভালো করে একটু খোঁজখবর নেন; অনুমানের উপর ভিত্তি করে কোন প্রতিকার আদালত থেকে আপনি পাবেন না। কোন ল'ইয়ারের কাছে গেলে এখনই আপনাকে একটা মামলার কথা বলতে পারে কিন্তু এই অবস্থায় আপনার পক্ষ থেকে কোন মামলা করার প্রয়োজন নেই৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
7 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Shakil
1 টি উত্তর
14 সেপ্টেম্বর, 2023 "পারিবারিক আইন" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
25 অক্টোবর, 2023 "ভূমি আইন" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
4 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 4 জন অতিথি
আজকে ভিজিট : 7680
গতকাল ভিজিট : 24982
সর্বমোট ভিজিট : 64539018
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...