286 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মস্তিষ্কের স্নায়ূকোষ থেকে হঠাৎ অতিরিক্ত ও বারবার বিদ্যুৎ প্রবাহের ফলে মস্তিষ্কের ক্ষণিক গোলযোগ এবং তৎসহ সচরাচর চেতনার বিঘ্ন সৃষ্টি করাকে মৃগীরোগ বলে। মৃগীরোগে সাধারণত খিঁচুনি হয়ে থাকে; তবে খিঁচুনি ছাড়াও মৃগীরোগ হতে পারে। এ রোগটি অতি প্রাচীন রোগ এবং প্রাচীনকাল থেকে পৃথিবীর সর্বত্রই বিদ্যমান। ইংরেজীতে একে ‘এপিলেপসি’ বলে এবং এ শব্দটি গ্রিক ভাষা ‘এপিলেপসিয়া’ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে ঘটনাচক্রে বা অনিবার্যভাবে পড়ে যাওয়া।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মৃগীরোগ স্নায়ুতন্ত্রের জটিলতাজনিত একটি রোগ। সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তি যদি হঠাৎ করে অস্বাভাবিকভাবে কাঁপুনি বা খিঁচুনির শিকার হয়, চোখ- মুখ উল্টিয়ে ফেলে কিংবা কোনো শিশুর চোখের পাতা স্থির হয়ে যায়, একদৃষ্টিতে চেয়ে থাকে অথবা মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যদি অস্বাভাবিক আচরণ শুরু করে তবে তাকে মৃগীরোগী হিসেবে চিহ্নিত করা যায়। মানবদেহের সমস্ত কার্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের মাধ্যমে। কোনো কারণে মানবদেহের কার্য পরিচালনাকারী মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উদ্দীপক ও নিবৃত্তিকারক অংশদ্বয়ের কার্যপ্রণালীর ভারসাম্য নষ্ট হয়ে গেলে মৃগীরোগের লক্ষণ দেখা দিতে পারে।

এ সম্পর্কিত কোন প্রশ্ন খুঁজে পাওয়া গেল না

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
23 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 23 জন অতিথি
আজকে ভিজিট : 32340
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64620295
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...