748 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হিজরত মনস্তাত্ত্বিক বিষয় হওয়ায় তা যে কারোর জন্য অনেক কষ্টকর। মক্কার সকল মুসলমান কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বীয় মাতৃভূমি  ত্যাগ করে মদীনায় হিজরত করেন। মক্কা জীবনে হযরত মুহাম্মদ (স) এর উপর অত্যাচার ও নিপীড়নের মাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে তার সাহাবীদের উপরও অমানবিক অত্যাচার চলতে থাকে। সাহাবীদের এরূপ দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে হযরত মুহাম্মদ (স) অত্যন্ত ব্যথিত হয়ে আবিসিনিয়ার খ্রিস্টান শাসকের রাজ্যে তাদেরকে আশ্রয় গ্রহণের নির্দেশ দেন। আবিসিনিয়ার রাজা নাজাশি মক্কা ত্যাগি মুসলমানদের সাদরে বরণ করেন। কারণ স্বদেশের প্রতি আন্তরিক ভালোবাসা, স্বজাতির প্রতি অনুরাগ, স্বজনদের ত্যাগ করা, স্বীয় ঘর বাড়ি, সহায় সম্পদ পরিত্যাগ করা তাদের জন্য খুব কষ্টকর ছিল। রাসুল (স) ও মক্কার সকল মুসলমান ইসলামকে রক্ষার জন্য প্রিয় জন্মভূমি ত্যাগ করে হিজরত করেন। কারণ ইসলামের প্রতি তাদের মমত্ববোধ ছিল সবচেয়ে বেশি।

এরকম আরও কিছু প্রশ্ন

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 23539
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64800492
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...