3,295 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমি বিয়ে করেছি ৬ মাস হল । বাবা হতে সক্ষম কিনা তা পরীক্ষার জন্য আমার স্ত্রীর সঙ্গে মিলন করি কোন রকম পিল বা কনডম ব্যবহার ব্যতিত ৷ এখন আমার প্রশ্ন হলো ৬-৭ দিনের মধ্যে প্রেগন্যান্সি টেস্ট কিট দ্বারা পরীক্ষা করে বুঝার কোন উপায় আছে কি যে আমার স্ত্রী গর্ভবতী হতে চলেছে বা আমি বাবা হতে সক্ষম ? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সহবাসের ৬/৭ দিনের মাথায় টেস্ট করে সঠিক রেজাল্ট পাবার সম্ভাবনা নেই বললেই চলে। মূলত ১৪ দিনের পর টেস্ট করতে হয় তবে একেবার সঠিক রেজাল্ট পেতে ২১ দিনের পর টেস্ট করা সব থেকে বেশি ভালো হবে।

সাধারণত একটি ভ্রুণ তৈরির ৭-৯ দিনের মাথায় ভ্রুণ থেকে hCG হরমোন বের হওয়া শুরু করে এবং মায়ের রক্তে ও প্রস্রাবে উপস্থিত হয়। কাজেই এ সময়ে আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন। 

তবে বাজারে পাওয়া স্ট্রিপ দিয়ে সবক্ষেত্রে সঠিক রেজাল্ট না পাওয়ায় ডাক্তারের পরামর্শে ল্যাবে গিয়ে রক্তে hCG হরমোন মাপাটা হবে সবচেয়ে ভালো উপায়। কারণ প্রথমদিকে হরমোনের মাত্রা কম থাকায় এবং পানি খাওয়াসহ নানা কারণে প্রস্রাবে  হরমোনের মাত্রার বড় ধরনের তারতম্য হওয়ায় ক্ষেত্রবিশেষে গর্ভবতী হওয়ার পরও স্ট্রিপ টেস্ট নেগেটিভ হতে পারে। 

কাজেই সুনিশ্চিত হওয়ার জন্য মাসিক ডেট মিস হবার ১৫ দিন পর রক্তে hCG হরমোন মাপলে প্রেগন্যন্ট হয়েছে কিনা নিশ্চিত হতে পারবেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
26 নভেম্বর, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

38,384 টি প্রশ্ন

38,030 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,952 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
36 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 36 জন অতিথি
আজকে ভিজিট : 7075
গতকাল ভিজিট : 35963
সর্বমোট ভিজিট : 66389145
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...