302 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন

1 টি উত্তর

3 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
যেসব কাজ থেকে মুহরিমকে বিরত থাকতে হবেঃ- 

১। পুরুষ মুহরিম শরীর বা শরীরের কোনো অঙ্গের আকার অনুযায়ী তৈরিকৃত বা সেলাইকৃত কাপড় পরিধান করা থেকে বিরত থাকবে।  যেমন : পাঞ্জাবি, জুব্বা, শার্ট, সেলোয়ার, প্যান্ট, গেঞ্জি, কোট, সোয়েটার, জাঙ্গিয়া ইত্যাদি। 

২। পুরুষ মুহরিম মাথা ও মুখম-ল আবৃত করা থেকে বিরত থাকবে। 

৩।পুরুষ মুহরিম পায়ের পাতার উপরের উঁচু হাড় ঢেকে যায় এমন জুতা পরিধান করা থেকে বিরত থাকবে। তাই এমন জুতা বা স্যান্ডেল পরতে হবে যা পরলে ওই উঁচু অংশ খোলা থাকে। -রদ্দুল মুহতার ২/৪৯০

৪। মুহরিম ব্যক্তিকে আতর বা সুগন্ধি লাগানো থেকে বিরত থাকতে হবে। 

৫। মুহরিম ব্যক্তির জন্য নখ কাটা কিংবা শরীরের কোনো স্থানের চুল, পশম কাটা বা উপড়ানো থেকে বিরত থাকবে। 

৬। মুহরিম তথা ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা বা স্ত্রীর সামনে এ সংক্রান্ত কোনো কথা বা কাজ করা থেকে বিরত থাকতে হবে। 

৭। মুহরিম ব্যক্তি কোনো বন্য পশু শিকার করা বা শিকারীকে সহযোগিতা করা থেকে বিরত থাকবে। 

৮। ঝগড়া-বিবাদ সাধারণ সময়েও নিষিদ্ধ। মুহরিম তথা ইহরাম অবস্থায় তা আরো ভয়াবহ। 

৯। মুহরিম ব্যক্তি কাপড় বা শরীরের উকূন মারা থেকে বিরত থাকবে। -আদ্দুররুল মুখতার ২/৪৮৬-৪৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৪

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
18 মার্চ, 2024 "পোল্ট্রি" বিভাগে প্রশ্ন করেছেন Rahmat
1 টি উত্তর
18 মে, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
17 ফেব্রুয়ারি, 2022 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন Mdsourav
0 টি উত্তর
27 মে, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
4 ডিসেম্বর, 2019 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Nasima
1 টি উত্তর
26 এপ্রিল, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,160 টি প্রশ্ন

37,637 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,947 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 15102
গতকাল ভিজিট : 21624
সর্বমোট ভিজিট : 66026032
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...