477 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমরা মিলিত হই গত মাসের ১৫-১৯ তারিখ।তার মিনসের ডেইট ছিল ২৫ তারিখ।হয় নি।পরের মাসে ৭/৮ তারিখে চেক করে দেখি পজেটিভ।এখন কিছু খেলেই বমি হয়, না খেলেও হয়।

বমির জন্য কি খাওয়ানো যায়?

এবং এমএম কিট কয়দিন পর খাওয়ানো ভাল?এবং ব্যথা বেশি হলে কি মেডিসিন নিতে হবে?

অথবা এমএম কিট খাওয়ার পর পর বমি হলে কি করনীয়?

উল্লেখ্য গত মাসের ২৫ তারিখ মিনস হয় নি।

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
গর্ভাবস্থায় বমি প্রতিরোধের জন্য Anset ট্যাবলেট মোটামুটি ভালো কাজ করে৷ তাই এটা ব্যবহার করতে পারেন দিনে ১ - ২ বার৷ 

গর্ভের বয়স ৬৩ দিন বা ৯ সপ্তাহ পর্যন্ত এমএমকিট খাওয়া নিরাপদ৷ এর পরে খেলে সেটা নিরাপদ নয় এবং কাজ নাও করতে পারে৷ 

এমএমকিট সেবনে দুই ঘন্টার মধ্যে বমি হলে পূনরায় ঔষধ খেতে হবে৷ কিন্তু দুই ঘন্টা পর বমি হলে নতুন করে আর ওষুধ খেতে হবে না৷ 

এমএমকিট খেলে প্রচুর পেট ব্যথা হতে পারে৷ আর রক্তপাত শুরু হলে প্রচুর রক্তক্ষরণও হতে পারে৷ তাই বাড়িতে এমএমকিট সেবন না করাই উত্তম৷ এজন্য আগে থেকে কোন ক্লিনিকে ভর্তি হয়ে থাকাটা ভালো৷ অথবা স্থানীয় চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সেবন করা যেতে পারে যাতে যেকোন পরিস্থিতি সামলানো যায়৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
26 জুন, 2019 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
13 ডিসেম্বর, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
17 সেপ্টেম্বর, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 12359
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64789317
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...