475 বার দেখা হয়েছে
"বাংলার ইতিহাস" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সময়োপযোগী একটি প্রশ্ন। এর উত্তর হলো - না, বাংলাদেশে এখন পর্যন্ত কোন নারী আসামির ফাঁসি কার্যকর হয় নি। সর্বশেষ বরগুনার আলোচিত শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ রায় ঘোষণার পর সবার মনে তাই এ মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযোগে দেড় শতাধিক নারীর ফাঁসির আদেশ হলেও আজ পর্যন্ত কারও ফাঁসি কার্যকর করা হয়নি। বর্তমানে দেশের কারাগারগুলোতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারীর সংখ্যা ১৪ জন। সর্বশেষ এই তালিকায় আজ যুক্ত হলো আয়শা সিদ্দিকা মিন্নি। এর আগে সর্বশেষ ফাঁসির আসামি হয়েছে ২০১৫ সালের নভেম্বরে মা-বাবাকে হত্যাকারী ঐশী রহমান।

নারীদের ফাঁসি কার্যকর না হওয়ার কারণ হল — দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করে বিশেষ ক্ষমা পেয়ে বেরিয়ে গেছেন, কেউবা কারাগারেই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কারও আবার উচ্চ আদালতে আপিল করে শাস্তি কমেছে। ২০০৯ সালে মৃত্যুদন্ড প্রাপ্ত নারী আসামির সংখ্যা ছিল ৩০ ও ২০১৮ সালে ছিল ৩৮ জন আর বর্তমানে ১৪ জন !

এভাবেই মৃত্যুদন্ড প্রাপ্ত নারী আসামিরা দেশের ইতিহাসে কখনোই ফাঁসির কাষ্ঠে ওঠেনি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
26 ফেব্রুয়ারি, 2021 "বাংলাদেশ" বিভাগে প্রশ্ন করেছেন Kuddus
1 টি উত্তর
1 টি উত্তর
17 সেপ্টেম্বর, 2021 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Chayon
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
6 মে, 2019 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন রাইহান
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
19 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 19 জন অতিথি
আজকে ভিজিট : 4756
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64857637
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...