591 বার দেখা হয়েছে
"অন্যান্য" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সূর্যরশ্মিতে অতিবেগুনি রশ্মি ( আলট্রাভায়োলেট-রে) থাকে। এর কারণেই চামড়ার রং বদলে যায় সামান্য রোদে অবশ্য চামড়ার কিছু উপকার হয়, শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে। কিন্তু বেশি রোদে স্বাস্থ্যের ক্ষতি হয়, এমনকি চামড়ার ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। চামড়ার যেন ক্ষতি না হয়, সেটা দেখে মূলত মেলানোসাইট নামের এক ধরনের কোষ। এখান থেকে তৈরি হয় মেলানিন, যা সূর্যের আলো শুষে নিয়ে শরীরকে রক্ষা করে। কিন্তু বেশি রোদ চামড়ার পরোক্ষ বা সরাসরি ক্ষতি করে এবং ডিএনএর বিকৃতি ঘটায়। এ অবস্থায় শরীর ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় চামড়ার কোষে আরও বেশি পরিমাণে মেলানিন তৈরি করে। অতিরিক্ত এই মেলানিন অতিবেগুনি রশ্মি দিয়ে জারিত (অক্সিজেনযুক্ত) হয়। এই প্রক্রিয়ায় চামড়া ঘন রং ধারণ করে, যা ধূসর বা কালো দেখায়। ইউরোপ- আমেরিকায় অনেকে সমুদ্রসৈকতে সূর্যস্নান করে। এর একটি উদ্দেশ্য হলো পরিমিত মাত্রায় সূর্যরশ্মি গায়ে মেখে সাদা চামড়া বাদামি করা। এটা ট্যানিং নামে পরিচিত.

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
26 এপ্রিল, 2020 "অন্যান্য" বিভাগে প্রশ্ন করেছেন নিশান
1 টি উত্তর
2 টি উত্তর
3 ডিসেম্বর, 2021 "অন্যান্য" বিভাগে প্রশ্ন করেছেন islam

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 11123
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64643163
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...