374 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
পূনঃপ্রদর্শিত করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সালাত হচ্ছে একজন মানুষের ইসলাম গ্রহনের পর ইসলাম টিকিয়ে রাখার ১ম শর্ত। অর্থাৎ ঈমান আনার পর সেই ঈমানে অবিচল থাকা প্রধান শর্ত হচ্ছে ১৭ রাকআত সালাত আদায় করা। যদি কেউ তা না করে তবে তার আর ঈমান থাকবে না। সে কাফের হয়ে যাবে। দলীলঃ রাসুলুল্লাহ ﷺ বলেছেন- আমাদের ও কাফেরদের মাঝে চুক্তি হল সালাত। সুতরাং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। ( তিরমিজিঃ ২৬২১, ইবনে মাজাহঃ ১০৭৯) অর্থাৎ ৫ ওয়াক্তে সর্বমোট অন্তত ১৭ রাকআত ফরজ সালাত একজন মানুষকে মুসলিম থাকতে হলে অবশ্যই আদায় করতে হবে। যদি সে মুসলিম পরিবারে জন্মগ্রহন করে সেক্ষেত্রেও তাকে প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। নইলে তার ঈমান আর থাকবে না, সে কাফের হয়ে যাবে। জাবের (রাঃ) বলেন- আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, আল্লাহ্র বান্দা ও শিরক-কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা। [সহিহ মুসলিম, ১ম খন্ড, ঈমান অধ্যায়, হাদিস নং-১৫৪] অর্থাৎ সালাত ত্যাগ করলেই সে আর মুসলিম থাকবে না সে কাফের, মুশরিকে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে- যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না ইসলামে তাদের বিধান কি? উপরোক্ত হাদিস দ্বারা বুঝা গেল যে, বে-নামাযী মুসলিম নয়। সে কাফের। আর কাফেরদের সিয়ামের কোন মূল্য আল্লাহ্র নিকট নেই। ইয়াহুদি-খ্রিষ্টানরাও সিয়াম পালন করে আবার হিন্দু-মুশরিকরাও না খেয়ে উপবাস পালন করে। ঐ সমস্ত বে-নামাযীর অবস্থাও এই ধরনের কাফের মুশরিকদের ন্যায়।। যেমন আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেন- সূর্যাস্ত হয়ে গেলেও ইফতার না করে বসে বসে অন্ধকার করা ইহুদী ও নাসারাদের কাজ। (আবূ দাঊদ ২২৫৩, ইবনু মাজাহ ১৬৯৮) এই হাদিস প্রমান করে যে, ইয়াহুদি-খ্রিষ্টানরাও সিয়াম পালন করে কিন্তু কাফেরদের সিয়ামের কোন মূল্য আল্লাহ্র নিকট নেই।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
7 জন অনলাইনে আছেন
1 জন সদস্য, 6 জন অতিথি
এখন অনলাইনে আছেন
আজকে ভিজিট : 35431
গতকাল ভিজিট : 30588
সর্বমোট ভিজিট : 66231120
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...