7,879 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

হ্যাঁ এটি গর্ভ নষ্ট করার ঔষধ ৷ সাধারণত গর্ভের বয়স সর্বোচ্চ ৯ সপ্তাহ বা ৬৩ দিন হলে এম এম কিট সেবন করে তা নষ্ট করা যায় ৷ কিন্তু এর বেশি হলে এম এম কিট দিয়ে আর গর্ভপাত ঘটানো যাবে না ৷


এম এম কিট বক্সে মোট পাঁচটি পিল থাকে ৷ একটি বড় পিল যা মিফেপ্রিস্টন দিয়ে তৈরি ৷  আর চারটি ছোট পিল যা মিসোপ্রোস্টল দিয়ে তৈরি ৷  


বড় পিলটি প্রথম দিন রাতে খেতে হবে ৷ পরের দিন রাতে দুই গালের ভিতরে দুটি করে চারটি ছোট পিল প্রায় আধ ঘন্টা ধরে রাখতে হবে ৷ এ সময় থুথু ফেলা যাবে না ৷ তবে আধ ঘন্টা পর ধরে রাখতে না পারলে  পানি দিয়ে খেয়ে নিতে হবে ৷


এছাড়া ডাক্তারের কাছ থেকে ভালোভাবে খাওয়ার নিয়ম জেনে নিতে পারবেন ৷ কিংবা  প্যাকেটের মধ্যে থাকা নির্দেশনাবলী ভালো ভাবে পড়ে নিবেন ৷


এমএম কিট সেবনের ফলে প্রচুর ব্লিডিং হতে পারে ৷ তাই যেকোন ডাক্তারের তত্বাবধানে থেকে ঔষধ সেবন করা বুদ্ধিমানের কাজ ৷ অন্যথায় জীবন বিপন্ন হতে পারে ৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর
26 জুন, 2019 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
19 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 19 জন অতিথি
আজকে ভিজিট : 13160
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64790118
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...